চরফ্যাশনে ঘুষ নেয়ার প্রতিবাদ করায় অ্যাডভোকেট এর উপর হামলা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চরফ্যাশনে ঘুষ নেয়ার প্রতিবাদ করায় অ্যাডভোকেট এর উপর হামলা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৪, ২০২০ ১১:৪০ অপরাহ্ণ
A- A A+ Print

চরফ্যাশনে ঘুষ নেয়ার প্রতিবাদ করায় অ্যাডভোকেট এর উপর হামলা

১৬

এ,কে,এম,গিয়াসউদ্দিন[ভোলা]ঃভোলার চরফ্যাশন আদালতে ঘুষ উৎসবে বেপরোয়া হয়ে উঠেছেন ব্যাঞ্চ সহকারি (পেশকার), পিয়ন সহ সকল স্টাফরা।  মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঘুষের প্রতিবাদ করায়  চরফ্যাশন বারের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট হারুন ফরাজীর উপর হামলা করেছেন চরফ্যাশন আদালতের পেশকার আজাদ ও ফেরদৌসের নেতৃত্বে ঘুষখোর স্টাফরা।

গুরুতর আহত অবস্থায় অ্যাডভোকেট হারুন ফরাজীকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত অ্যাডভোকেট হারুন ফরাজী অভিযোগ করেন,  চরফ্যাশন আদালতের পেশকার, পিয়নসহ সকল স্টাফদের কাছে এখানকার আইনজীবীসহ সকল বিচারপ্রার্থীরা  জিম্মি হয়ে পড়েছেন।  যখন যে ঘুষ দাবী করবে তা না দিলে আদালতের স্টাফদের কাছ থেকে বিভিন্নভাবে মানুষ হয়রানি ও লাঞ্চিত হতে  হয়।  আগামী বুধবার আমি একটি মামলার জামিনের আবেদন করবো।

এইজন্য মামলা নম্বর নিয়ে আমার মহরারকে আদালতে প্রেরন করি। মামলার নথির  ফটোকপি  নিতে হলে আমার মহরারের কাছে  পেশকার আজাদ ও ফেরদাউস ৫ শত টাকা দাবি করেন। তখন মহরার তাদেরকে ২ শত টাকা দেওয়া হলে তারা আমার মোহরারের সাথে খারাপ ব্যবহার করে তাকে নথি না দিয়ে ফিরিয়ে দেয়। পরে  আমি গিয়ে পেশকার ফেরদাউস ও আজাদকে বলি আপনারা সরকারি বেতন পান তারপরও আপনাদের কে এত টাকা দিতে হবে কেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমার উপর এলোপাতাড়ি ভাবে হামলা করেন।

এ ব্যাপারে চরফ্যাশন বারের সভাপতি অ্যাডভোকেট সালাউদ্দিন মিয়া বলেন, আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা জানাই। হামলার ঘটনায় আমরা সকল আইনজীবীরা মিলে এজাহার লিখে থানায় জমা দিয়ে এসেছি। ওসি সাহেব আমাদেরকে মামলা এফআইআর করবেন বলে আশ্বস্ত করেছেন।  অ্যাডভোকেট হারুন ফরাজীর উপর হামলার ঘটনায় আমরা সকল আইনজীবীরা এখন মিটিংয়ে বসেছি। মিটিং এ সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তী কর্মসূচি গ্রহণ করব।

এ ব্যাপারে  ভোলা  জেলা জজ আদালতের জেলা ও দায়রা জজ  ড. এবিএম মাহমুদুল হক বলেন, ঘটনাটি দুঃখজনক। আমি এই প্রথম আপনার কাছে শুনলাম। উক্ত ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

দৈনিক বরিশাল ২৪

চরফ্যাশনে ঘুষ নেয়ার প্রতিবাদ করায় অ্যাডভোকেট এর উপর হামলা

মঙ্গলবার, জুলাই ১৪, ২০২০ ১১:৪০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে