চরফ্যাশনে মাছ ধরার ট্রলারডুবি, নিখোঁজ ২৯ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চরফ্যাশনে মাছ ধরার ট্রলারডুবি, নিখোঁজ ২৯ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৮, ২০১৯ ১২:৫০ পূর্বাহ্ণ
A- A A+ Print

চরফ্যাশনে মাছ ধরার ট্রলারডুবি, নিখোঁজ ২৯

১০

নিজস্ব প্রতিনিধি: ভোলার চরফ্যাশন ও মনপুরার পৃথক পৃথক স্থানে তিনটি জেলেদের মাছ ধরার ট্রলার ডুবির খবর পাওয়া গেছে।

দুটি ট্রলারের মাঝি মাল্লাসহ মোট ২৯ জন জেলের নিখোঁজ রয়েছে। নিখোঁজ বিষয়টি চরফ্যাশন, দুলারহাট থানার ওসি ও কোস্টগার্ড নিশ্চিত করেছেন।

গত শুক্রবার মনপুরা উপজেলা মৎস্য ঘাট থেকে সন্ধায় ১৪ জেলে ও চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের সামরাজ মৎসঘাটের বাবুল মাঝি ও নুরাবাদের শাজাহান মাঝির দু‘টি ট্রলার গভীর সমুদ্রে মাছ শিকারে গেলে বৈরি আবহাওয়ার ও ঝড়ের কবলে পরে ট্রলার ডুবির ঘটনা ঘটে।

সরজমিনে নিখোঁজ পরিবারের কাছ থেকে জানা যায়, ২৯ জেলের কাউকে খুঁজে পাওয়া যায়নি। পৌরসভা ৮নং ওয়ার্ড মো. খলিল মাঝি বলেন, অল্পের জন্য আমরা বেঁচে এসেছি।

চোখের সামনে ২০/২৫টি ট্রলার ডুবে যেতে দেখেছি। আমরা দূর থেকে এ ঘটনা দেখে দ্রুত চালিয়ে ঘাটে এসেছি। আল্লাহ রক্ষা করছে।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ওসি সামসুল আরেফীন বরিশালটাইমসকে জানান, ট্রলার মালিক ওয়াজেদ আলী শনিবার রাতে থানায় লিখিত দিয়েছেন, তার মাছ ধরার ট্রলার শনিবার সকাল ৭টায় মনির মাঝির ১৪/১৫ জন জেলে নিয়ে সমুদ্রে মাছ শিকারে গেলে এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। ট্রলারটি মেঘনার হাতিয়ার গ্যাসফেক্টরীর পূর্ব পাশে ডুবে যায়।

নিখোঁজরা হলেন, মনির মাঝি, জিয়ার হোসেন, জুয়েল, সেলিম, বাবুল হোসেন, অলিউদ্দিন, বেলায়েত হোসেন, অজিউল্যাহ, মাকসুদ, কামাল, তছির, জাহাঙ্গীর, হজরত আলী, সামছুদ্দিন।

এদের বাড়ি চরমাদ্রাজ ৮নং ওয়ার্ড, জিন্নাগড় ও রসুলপুর এলাকার বিভিন্ন স্থানে। তিনি বলেন, সামরাজ মৎস্যঘাটের মামুন মাঝির নামের ১ জেলে উদ্ধার হয়েছে। তাদেত ট্রলার জালসহ সব হারিয়ে তারা সাঁতার কেটে নদীর কিনার এসে পৌঁছায়।

এদিকে দুলারহাট থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান পাটওয়ারী জানান, উপজেলার নুরাবাদ ৯নং ওয়ার্ডের শাহজান মাঝির মাছ ধরার ট্রলারটি ঢালচর চ্যালেনের শিবচর নামক স্থানে শনিবার ভোর ৫টায় ডুবে যায়।

এতে কোন মাঝি মাল্লার হাদিস পাওয়া যায়নি। নিখোঁজ জেলেরা হলেন, শাহাজান মাঝি, সুলতান মাঝি, আজগর সর্দার, রুভেল, জামাল, রফিজল, আবদুল হাই, রবিউল ইসলাম, নাছির উদ্দিন, জসিম ও মোহাম্মদ হোসেন।

চরমাদ্রাজ ইউপি‘র চেয়ারম্যান মোজাম্মেল জমাদার মুঠোফোনে জানান, গভীর সমুদ্রে আমাদের মাদ্রাজ এলাকার ২টি ট্রলার ডুবির খবর পেয়েছি। একটির মাঝি মাল্লা উদ্ধার হয়েছে।

অপর ট্রলারটি উদ্ধারে একটি ট্রলার চেষ্টা করেও প্রবল ঝড়ের জন্য ব্যর্থ হয়ে ফিরে এসেছে। তাদের খুঁজে পাওয়ার জন্যে চরফ্যাশন থানা এবং উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করানো হয়েছে।

নিখোঁজ ২৯ জেলের মধ্যে ১ জেলের লাশ উদ্ধারের সংবাদ পাওয়া গেছে। চরফ্যাশনের দক্ষিণ আইচা কোস্টগার্ড পেটি অফিসার অলিউল্যাহ বলেন, আমরা নৌ-যান নিয়ে ঢালচর এলাকায় লাশ উদ্ধারের জন্যে ট্রহল দিচ্ছি।

বিভিন্ন স্থানের সোর্সদের কাছে নিখোঁজ জেলেদের সন্ধান নেয়া চেষ্টা চলছে।’

দৈনিক বরিশাল ২৪

চরফ্যাশনে মাছ ধরার ট্রলারডুবি, নিখোঁজ ২৯

সোমবার, জুলাই ৮, ২০১৯ ১২:৫০ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আজ নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান   দারিদ্র্য বিমোচনে জাকাত বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী   জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশও রাজপথে ছিল: আইজিপি   বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে আলোচনায় বিএনপির ১০ নেতা!   বাবুগঞ্জে প্রগতি মানবকল্যান ট্রাস্টের উদ্যোগে শতাধিক পরিবারে আর্থিক সহায়তা প্রদান   সব ধরনের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা   দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, উদ্বেগের কারণ নেই : জ্বালানিমন্ত্রী   ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব আহসান   খামেনিকে হত্যায় ‘ব্লু স্প্যারো’ মিসাইল ছুড়েছিল ইসরায়েল   সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’র কমিটি ঘোষণা   ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ   বাগেরহাটে খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা   দক্ষিণাঞ্চলে বিস্তৃত প্রাকৃতিক সম্পদে ভরপুর সুন্দরবন   সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের পক্ষকাল ব্যাপী সহীহ কোরআন প্রশিক্ষণ সম্পন্ন   বরিশাল বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায় তসলিম উদ্দিন, দাবি জোড়ালো হচ্ছে তৃণমূলে    রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের মানবন্টন দেখুন   ১৬ মার্চ থেকে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু   চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে