চলে গেলেন খালেদা ওহাব, শোকে স্তব্ধ বাবুগঞ্জ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চলে গেলেন খালেদা ওহাব, শোকে স্তব্ধ বাবুগঞ্জ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ২৭, ২০২৫ ১:৩৮ অপরাহ্ণ
A- A A+ Print

চলে গেলেন খালেদা ওহাব, শোকে স্তব্ধ বাবুগঞ্জ

২৯৫

সাইফুল ইসলাম, বাবুগঞ্জঃ বাবুগঞ্জ উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাব খানের স্ত্রী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাবুগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অধীনে সমিতির ব্যবস্থাপনা কমিটির সাবেক চেয়ারম্যান, বাবুগঞ্জের সুপরিচিত নারী সমাজসেবক খালেদা ওহাব (৫৭) ইন্তেকাল করেছেন।

আজ ভোর ৪টায় ঢাকার বনশ্রী এলাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, একটি জাতীয় সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল ঢাকায় যান। সম্মেলনে উপস্থিত অবস্থায় হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে দ্রুত বনশ্রী এলাকার নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে হার্ট অ্যাটাক শনাক্ত হলে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

খালেদা ওহাব বাবুগঞ্জে নারী উন্নয়ন, সামাজিক কাজ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ছিলেন অত্যন্ত সক্রিয় ও পরিচিত মুখ। উপজেলা চেয়ারম্যান হিসেবে এবং বিআরডিবির চেয়ারম্যান হিসেবে তিনি দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। উন্নয়ন, সামাজিক মূল্যবোধ ও মানবসেবায় তার অবদান স্থানীয় জনগণের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

তার মৃত্যুতে বাবুগঞ্জে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ব্যক্তিগতভাবে শোক ও সমবেদনা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সবাই মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং মহান আল্লাহ তাঁর পরিবারের প্রতি ধৈর্য ও সান্ত্বনা দান করুন—এই প্রার্থনা করেছেন।

দৈনিক বরিশাল ২৪

চলে গেলেন খালেদা ওহাব, শোকে স্তব্ধ বাবুগঞ্জ

বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫ ১:৩৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড