জনস্বার্থে কাজ করতে গিয়ে নাচোল ইউএনও সহ ৭ জনের বিরুদ্ধে মামলা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪জনস্বার্থে কাজ করতে গিয়ে নাচোল ইউএনও সহ ৭ জনের বিরুদ্ধে মামলা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১২, ২০২০ ৩:১২ পূর্বাহ্ণ
A- A A+ Print

জনস্বার্থে কাজ করতে গিয়ে নাচোল ইউএনও সহ ৭ জনের বিরুদ্ধে মামলা

৫৫
কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : জনস্বার্থে কাজ করতে গিয়ে নাচোলের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাবিহা সুলতানা, সার্ভেয়ারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। (মামলা নম্বর ০১/২০)।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলার নাচোল ইউপির ৯নং ওয়ার্ডের গনইর গ্রামবাসীর পক্ষে ৫১জন স্বাক্ষরিত একটি আবেদন ও তদন্তের প্রেক্ষিতে জুলাই মাসের ২০ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট সাবিহা সুলতানার এর নির্দেশে নাচোল এসিল্যান্ড অফিসের সার্ভেয়ারসহ কয়েকজনের উপস্থিতিতে সরকারি রাস্তার উপরে থাকা (যাহা গনইর মোজার ১৮৭ দাগের রেকর্ডীয় শ্রেণি ডহর যার পরিমাণ ০.১৯ একর।
যা ১ নং খতিয়ানে বাংলাদেশ সরকারের পক্ষে ডেপুটি কমিশনার রাজশাহী নামে রেকর্ড রয়েছে) কয়েকটি মাটির বাড়ির আংশিক ভেঙ্গে জনগণ ও যানবাহন চলাচলের উপযোগী করেন।
অভিযোগ লিপির মাধ্যমে আরও জানা গেছে, ২০১৯ সালের ১৯ নভেম্বর গনইর গ্রামবাসীর পক্ষে আব্দুল খালেক, ইউসুফ আলী, ইয়াসিন আলী, মনিরুল ইসলামসহ ৫১জন স্বাক্ষরিত একটি আবেদনপত্র নাচোল উপজেলা নির্বাহী অফিসার বরাবর দিলে তিনি বিয়য়টি তদন্ত করার জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকতা মো. রফিকুল আলম কে দায়িত্ব দেন।
তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে গত জুলাই মাসের ২০ তারিখ জনস্বার্থে সরকারি রাস্তার মাঝে থাকা একই গ্রামের মৃত গোল মোহাম্মদের ছেলে মুকুল, মতিন ও মনজুর এর মাটির দেয়ালের আংশিক ভেঙ্গে ফেলা হয়।
এরই প্রেক্ষিতে একটি মহল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উনার ভাবমুর্তি ক্ষুন্ন করার লক্ষে সাংবাদিককে মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন করিয়েছে। যা ভাবমুর্তি ও মানহানির সামিল। এতেই তারা ক্ষান্ত নন, প্রতক্ষদর্শীর মাধ্যমে জানা যায়, তারা নিজেরা আরো কিছু অংশ ভেঙ্গে দিয়ে পরে তারা উপজেলা নির্বাহী অফিসার, সার্ভেয়র মো. মাহমুদুল হাসানসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে ক্ষতিপূরণ চেয়ে ও মামলা দায়ের করেছেন। এতে করে উপজেলা নির্বাহী অফিসারসহ উক্ত সরকারি কর্মচারীদের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে ইউএনও জানান।
জানা গেছে, বর্তমান উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা নাচোল উপজেলা বাসীর জন্য আর্শিবাদ। তিনি যোগদানের পর থেকে এলাকার ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। আইন শৃঙ্খলার উন্নয়ন, রাস্তা-ঘাট, শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে উর্ধ্বতন প্রশাসনের সাথে যোগাযোগ করে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতি তিনি ভালো কাজের স্কৃতিস্বরুপ জেলা প্রশাসক এর নিকট থেকে পুরস্কৃত হয়েছেন। জেলার ৫টি উপজেলার মধ্যে তিনি শ্রেষ্ঠত্বের পুরস্কার পান। যা নাচোলবাসীর অত্যান্ত গর্বের বিষয়। এছাড়া বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে তিনি দিনরাত কর্মহীনদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে ব্যাপক প্রশংসা পেয়েছেন।
মামলার বাদী মো. মুকুলের  সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান, আমি এত দিন থেকে জমিটি আমি দখল করে আছি, কিন্তু হঠাৎ কেন ভাঙ্গা হল, এ জন্য আদালতের সরনাপন্ন হয়েছি ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা জানান, গ্রামবাসীর আবেদন ও তদন্তের প্রেক্ষিতে জনস্বার্থে সরকারি রাস্তার ওপরে থাকা ধানের গাড়ি চলাচলের উপযোগী করে জনগণেরর জন্য আংশিক ১টা  মাটির দেওয়াল ও একটি ঘরের আংশিক (পরিত্যক্ত) ভাঙ্গা হয়েছে। সরকার জনস্বার্থে অথবা সরকারের প্রয়োজনে সরকারি জায়গায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিজ্ঞ অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকিউল বলেন, এটা আমাদের নিয়মিত কার্যক্রম এবং জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এ ব্যাপারে আর কিছু বলার নাই।
দৈনিক বরিশাল ২৪

জনস্বার্থে কাজ করতে গিয়ে নাচোল ইউএনও সহ ৭ জনের বিরুদ্ধে মামলা

বুধবার, আগস্ট ১২, ২০২০ ৩:১২ পূর্বাহ্ণ | আপডেটঃ আগস্ট ১২, ২০২০ ৩:১২ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড