তামিম এখন কথা বলতে পারছেন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪তামিম এখন কথা বলতে পারছেন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২৪, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ
A- A A+ Print

তামিম এখন কথা বলতে পারছেন

১৮

অনলাইন নিউজঃ হার্টে ব্লকের পর একটি রিং বসানো হয়। তামিম ইকবাল এখন আছেন নিবিড় পর্যবেক্ষণে। তবে স্বস্তির খবর, জ্ঞান ফিরেছে তাঁর। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, কথাও বলছেন তামিম। তাঁকে দেখতে গিয়েছিলেন বন্ধু মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাঁদের সঙ্গেও কথা বলেছেন তিনি।

কেপিজে বিশেষায়িত হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টা তামিম নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। দেবাশীষও সেই কথাই জানালেন, ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন তামিম। এর মধ্যে প্রথম ২৪ ঘণ্টা তাঁর জন্য গুরুত্বপূর্ণ। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই সময়ের আগে তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তামিমের হৃদ্‌যন্ত্রে একটি ব্লক ধরা পড়েছিল, সফলভাবে রিং বসানোর মাধ্যমে তা অপসারণ করা হয়েছে। তাঁর অন্যান্য ধমনি স্বাভাবিক রয়েছে। রিং পরানোর পর তাঁর শরীরের গুরুত্বপূর্ণ সূচকগুলোও উন্নতির দিকে রয়েছে। মূল সমস্যার সমাধান হওয়ায় এখন তার অবস্থা পর্যায়ক্রমে আরও ভালো হবে বলে আশা করছেন চিকিৎসকেরা।

দেবাশীষ চৌধুরী বলেন, ‘এখন তামিমের জ্ঞান ফিরেছে এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। তাঁর শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসক দল তাঁকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আন্তরিকভাবে কাজ করছে। আগামী ২৪ ঘণ্টা তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ের পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে চিকিৎসকেরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’

আজ বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ চলছিল মোহামেডানের। ফিল্ডিংয়ের সময় হঠাৎ বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়েন মোহামেডানের অধিনায়ক তামিম। চিকিৎসার জন্য মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টারও বিকেএসপিতে আসে। কিন্তু হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় ছিলেন না বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। অসুস্থতার তীব্রতা দেখে দ্রুতই বিকেএসপির নিকটস্থ কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় তামিমকে।সূত্রঃআজকের পত্রিকা

দৈনিক বরিশাল ২৪

তামিম এখন কথা বলতে পারছেন

সোমবার, মার্চ ২৪, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে   নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান