দাবায় দেশসেরা বরিশালের প্রীতি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪দাবায় দেশসেরা বরিশালের প্রীতি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ
A- A A+ Print

দাবায় দেশসেরা বরিশালের প্রীতি

১৯

অনলাইন নিউজঃ ঢাকায় অনুষ্ঠিত তারুণ্যের উৎসবে আয়োজিত জাতীয় ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপে বালিকা অনূর্ধ্ব-১৬ গ্রুপে দেশসেরা হয়েছেন বরিশাল নগরীর মেয়ে জান্নাতুল প্রীতি। তার এ অর্জনকে ঘিরে আনন্দ বিরাজ করছে প্রীতির বিদ্যাপীঠ বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে।

এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকার দাবা ফেডারেশনের হলরুমে তাকে পুরস্কৃত করেন অতিথিরা। তিনি এ প্রতিযোগিতার সাত রাউন্ডে ছয় পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বরিশালসহ দেশবাসী তাকে অভিনন্দন জানান।

এছাড়াও প্রীতি নৃত্য, কবিতা আবৃত্তি, অভিনয় ও চিত্রাঙ্কনেও পারদর্শী। জান্নাতুল প্রীতি বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং দিবা শাখার শিক্ষার্থী। তিনি বরিশাল নগরীর ফকির বাড়ি রোডের ব্যবসায়ী ওয়ালিউল ইসলাম ওলির মেয়ে।

প্রীতির বাবা ওয়ালিউল ইসলাম ওলি বলেন, প্রীতি পড়াশুনার পাশাপাশি দাবায় মহিলা গ্রান্ডমাস্টার হতে পারে সেই প্রত্যাশা করি। ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলেও খেতাব অর্জনের মাধ্যমে বরিশালসহ দেশের নাম সারাবিশ্বে উজ্জ্বল করবে বলে আশা করছি।

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা খানম বলেন, প্রীতির অর্জন ঐতিহ্যবাহী এ স্কুলের সুনাম আরও বৃদ্ধি করেছে। তার এ অর্জন শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি অন্যান্য জ্ঞান অর্জনে আগ্রহী করবে। যা শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে তৈরি করার অন্যতম একটি মাধ্যম।

বরিশাল স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ বলেন, এ অর্জন বরিশালের জন্য গৌরবের। প্রীতির চ্যাম্পিয়ন হওয়ার খবর বরিশালের ছেলেমেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি করবে। এ সময় প্রীতিকে শুভেচ্ছাও জানান তিনি।

দৈনিক বরিশাল ২৪

দাবায় দেশসেরা বরিশালের প্রীতি

শনিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে   নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান