দৈনন্দিন খরচ থেকে সঞ্চয় করার সহজ উপায় - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪দৈনন্দিন খরচ থেকে সঞ্চয় করার সহজ উপায় - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৩, ২০১৯ ১১:৫৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

দৈনন্দিন খরচ থেকে সঞ্চয় করার সহজ উপায়

১৩

অনলাইন নিউজ: দিন দিন বাড়ছে আমাদের জীবনযাত্রার খরচ। কিন্তু আয় বাড়ে হয়তো বছরে একবার। কারো হয়তো তাও বাড়ে না। ছোট সংসারে দুইজনেই চাকরী করে এই শহরে বাসা ভাড়া, খাওয়া-পরা, যাতায়াত! আছে টুকাটাক শখ পূরণ, একরাতে বাইরে ডিনার। ব্যাস! শেষ তো সারা মাসের উপার্জন?

খরচ আর খরচ! এর মাঝে আবার সঞ্চয়? নিশ্চয়ই অবাস্তব লাগে! কিন্তু সঞ্চয় সম্ভব। আর উপায় আছে আপনার হাতেই। মাত্র ৬ টি উপায়ে আপনি দৈনিক কিছু কিছু সঞ্চয় করতে পারেন। জেনে নিন টিপসগুলো

১।সুপার শপে বাজার করা থেকে বিরত থাকুন: দৈনন্দিন বাজার সদাই সুপার স্টোর থেকে করা এড়িয়ে চলুন। সুপার শপে লাইন ধরে সাজানো পণ্য আমাদের মানসিকতাকে প্রভাবিত করে। সবই দরকারি মনে হয় আর আমরা দরকার না থাকলেও বেশি খরচ করে ফেলি।

২। ধার নেয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসুন: আমরা অনেক সময় কলিগ বা সাথের কারো কাছ থেকে টুকটাক ধার নিই। মনে করি খুচরা এই কয় টাকা ব্যাপার না। কিন্তু মাস শেষে হিসেব করলে দেখা যাবে প্রয়োজন নেই এমন অনেক খরচ করা হয়ে গেছে সহজে ধার পাওয়ার কারণে।

৩। হাঁটুন: অফিস থেকে বাসার পথে অথবা অল্প দূরত্বে রিকশা এড়িয়ে চলুন, পায়ে হাঁটার অভ্যাস করুন। টাকাও বাঁচবে আবার স্বাস্থ্যও ভাল থাকবে।

৪। বদলে ফেলুন কিছু অভ্যাস: আমাদের দৈনন্দিন কিছু অভ্যাস থাকে। প্রতিদিন চা, কফি খাওয়া অভ্যাস, সিগারেটের অভ্যাস। এক কাপ চা, এক টা করে সিগারেট কমিয়ে সেই টাকাটা সঞ্চয়ের খামে ভরে দেখুন তো, মাস শেষে কত হয়!

৫।উপহার দিন যেটা কাজেও লাগে: উপহার দেয়ার ক্ষেত্রে দামী জিনিস দেয়ার চেয়ে চেষ্টা করুন দরকারি জিনিস দেয়ার। দেখবেন খরচ বেঁচে যাবে, যাকে উপফার দেবেন তার জিনিসটা কাজেও লাগবে।

৬।অনলাইন পেজ এড়িয়ে চলুন: এখন স্মার্ট ফোনের যুগে ফ্যাশন হাউজ গুলো সব হাতের মুঠোয়। এরাও বাড়িয়ে দিচ্ছে আপনার খরচ। অনলাইন পেজ গুলোতে ঘোরাঘুরি আজই বন্ধ করুন।

৭। নগদ টাকায় কেনা কাটা করুন: ক্রেডিট কার্ড বা বিকাশে কেনা কাটা করলে টাকা যেহেতু পকেট থেকে বের হয় না তাই আদতে বেশি বেরিয়ে যায়। সাথে কিছু এক্সট্রা চার্জও গুনতে হয় কখনো কখনো। এবার একটা মাটির ব্যাংক কিনে আবার খরচা করে ফেলবেন না যেন। অব্যবহৃত কাচের বয়াম বা প্লাস্টিকের বোতল দিয়ে নিজেই একটা ব্যাংক বানিয়ে ফেলুন।

তাতে এই যে খরচগুলো রোজ আপনার অজান্তেই হয়ে যাচ্ছিল তা জমিয়ে রাখুন। আপনার এক কাপ চা এর টাকা, একটা সিগারেটের টাকা, একবার রিকশা ভাড়ার টাকা জমিয়ে দিনশেষে হয়ত বড় অংক আসবে না। কিন্তু মাস শেষে ঘরের দরকারি জিনিসটা কেনার টাকা ঠিক হয়ে যাবে।

মনে রাখবেন, আপনি সঞ্চয় করেন কারণ আপনি বুদ্ধিমান। কোনভাবেই এটা ভাববেন না যে আপনার অর্থ সমাগম কম, তাই হিসেব করে চলতে হচ্ছে। বরং খুশী হোন। কারণ সঞ্চয় করা একটি গুন, যা সবার থাকে না। লিখেছেন: আফসানা সুমী তথ্যসূত্র: প্রিয় ডটকম।

দৈনিক বরিশাল ২৪

দৈনন্দিন খরচ থেকে সঞ্চয় করার সহজ উপায়

বুধবার, জুলাই ৩, ২০১৯ ১১:৫৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আজ নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান   দারিদ্র্য বিমোচনে জাকাত বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী   জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশও রাজপথে ছিল: আইজিপি   বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে আলোচনায় বিএনপির ১০ নেতা!   বাবুগঞ্জে প্রগতি মানবকল্যান ট্রাস্টের উদ্যোগে শতাধিক পরিবারে আর্থিক সহায়তা প্রদান   সব ধরনের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা   দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, উদ্বেগের কারণ নেই : জ্বালানিমন্ত্রী   ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব আহসান   খামেনিকে হত্যায় ‘ব্লু স্প্যারো’ মিসাইল ছুড়েছিল ইসরায়েল   সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’র কমিটি ঘোষণা   ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ   বাগেরহাটে খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা   দক্ষিণাঞ্চলে বিস্তৃত প্রাকৃতিক সম্পদে ভরপুর সুন্দরবন   সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের পক্ষকাল ব্যাপী সহীহ কোরআন প্রশিক্ষণ সম্পন্ন   বরিশাল বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায় তসলিম উদ্দিন, দাবি জোড়ালো হচ্ছে তৃণমূলে    রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের মানবন্টন দেখুন   ১৬ মার্চ থেকে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু   চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে