নিউইয়র্কে করোনায় মৃতদের জানাজা পড়াচ্ছেন বাংলাদেশি আলেম - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নিউইয়র্কে করোনায় মৃতদের জানাজা পড়াচ্ছেন বাংলাদেশি আলেম - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২৮, ২০২০ ৯:৫৩ অপরাহ্ণ
A- A A+ Print

নিউইয়র্কে করোনায় মৃতদের জানাজা পড়াচ্ছেন বাংলাদেশি আলেম

অনলাইন নিউজঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের জানাজার নামাজ পড়িয়ে প্রশংসায় ভাসছেন বাংলাদেশি এক ইমাম। বাংলাদেশি আলেমের এমন সাহসী উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা।

জানা যায়, নিউইয়র্কে করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের জানাজা নিয়ে তাদের পরিবারের সদস্যরা বেশ চিন্তিত ছিলেন। দারুল উলুম নিউইয়র্কসহ অন্যান্য প্রতিষ্ঠানে যোগাযোগ করেও তারা কোনো সাড়া পাচ্ছিলেন না।

এসময় এগিয়ে আসেন আন-নূর কালচারাল সেন্টার নিউইয়র্কের প্রিন্সিপাল মুফতি ইসমাইল। তিনি একে একে করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী ৪ বাংলাদেশীর জানাযা পড়ান।

শুক্রবারই নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে ৪ বাংলাদেশি মৃত্যুবরণ করেন। এদের মধ্যে জ্যাকসন হাইটস(খাবার বাড়ি) দারুল হিদায়া মসজিদের একজন মুয়াজ্জিনও ছিলেন।

এ প্রসঙ্গে বাংলাদেশি আলেম মুফতি ইসমাইল বলেন, ‘একজন আলেম হিসেবে মৃত মুসলমানের জানাজা পড়ানো আমার নৈতিক কর্তব্য। নিজের কর্তব্যবোধ থেকেই আমি জানাজা পড়িয়েছি। ভবিষ্যতেও আমি এই কর্তব্য পালন করে যাব। ইনশাআল্লাহ।’

রোববার আরও এক করোনায় মৃত্যুবরণকারীর জানাজা পড়াবেন বলেও জানান তিনি।

এ দিকে আন-নূর কালচারাল সেন্টার বাংলাদেশের নির্বাহী পরিচালক মুফতি সালমান যুগান্তরকে জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের অনেকেই জানাজার নামাজ পড়াতে সাহস করেন না। বাংলাদেশেও ইতিমধ্যে কয়েকজনের জানাজা ছাড়া দাফন হয়েছে। বিষয়টি দুঃখজনক।

তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হলে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে তার জানাজার নামাজ আদায় করার ঘোষণা দিয়েছি।

দৈনিক বরিশাল ২৪

নিউইয়র্কে করোনায় মৃতদের জানাজা পড়াচ্ছেন বাংলাদেশি আলেম

শনিবার, মার্চ ২৮, ২০২০ ৯:৫৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে