নোবেল পুরস্কার অর্জনের সুযোগ সৃষ্টি করেছেন এরশাদ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নোবেল পুরস্কার অর্জনের সুযোগ সৃষ্টি করেছেন এরশাদ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৬, ২০১৯ ২:০৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

নোবেল পুরস্কার অর্জনের সুযোগ সৃষ্টি করেছেন এরশাদ

অনলাইন নিউজ: সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করে শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, গ্রামীণ ব্যাংক সৃষ্টি করে বাংলাদেশের জন্য নোবেল অর্জনের সুযোগ করে দিয়েছিলেন এরশাদ।

রাজধানীর ইউনূস সেন্টার থেকে পাঠানো এক শোকবার্তায় প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠায় এরশাদের সমর্থনের কথা স্মরণ করে আরও বলেন, ‘আমি তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি’।

ইউনূস বলেন, ‘গরিব মানুষের জন্য একটা ব্যাংক সৃষ্টি করার প্রস্তাব আমি অর্থমন্ত্রীর মাধ্যমে তাঁর (হুসেইন মুহম্মদ এরশাদ) নিকট পেশ করি।

অর্থমন্ত্রীর জোরালো সমর্থনে তিনি এই প্রস্তাব গ্রহণ করেন এবং আমার প্রস্তাব অনুসারে একটি আইন প্রণয়ন করে ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক সৃষ্টি করেন। প্রেসিডেন্ট এরশাদ এই সাহসী সিদ্ধান্ত না নিলে পৃথিবীর ইতিহাসে এই অনন্য ব্যাংকটির জন্ম হতো না।

প্রেসিডেন্ট এরশাদ গ্রামীণ ব্যাংক নামক একটি অনন্য ব্যাংক তৈরি করার জন্য আইন তৈরি করে দিয়েছেন এবং তাকে নিজস্ব শক্তিতে চলার জন্য তিনি সে আইন সংশোধন করে দিয়ে গেছেন। গ্রামীণ ব্যাংক সৃষ্টি করে বাংলাদেশের জন্য নোবেল পুরস্কার অর্জনের সুযোগ সৃষ্টি করার জন্য তাঁর কাছে আমরা কৃতজ্ঞ।’

দৈনিক বরিশাল ২৪

নোবেল পুরস্কার অর্জনের সুযোগ সৃষ্টি করেছেন এরশাদ

মঙ্গলবার, জুলাই ১৬, ২০১৯ ২:০৩ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী