নড়াইলের লোহাগড়া পৌর এলাকাকে ১৪দিনের আন্ডার আইসোলেশন ঘোষনা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নড়াইলের লোহাগড়া পৌর এলাকাকে ১৪দিনের আন্ডার আইসোলেশন ঘোষনা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৮, ২০২০ ৩:৩৪ অপরাহ্ণ
A- A A+ Print

নড়াইলের লোহাগড়া পৌর এলাকাকে ১৪দিনের আন্ডার আইসোলেশন ঘোষনা

মোস্তফা কামাল, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলায় করোনার প্রাদুর্ভাব আশংকাজনক ভাবে বেড়েযাওয়ায় করোনা সংক্রমন এড়াতে আজ বুধবার (৮জুলাই) থেকে লোহাগড়া পৌর এলাকাকে ১৪ দিনের আন্ডার আইসোলেশন ঘোষনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। ২১ জুলাই পর্যন্ত মোট ১৪দিন লোহাগড়া পৌর এলাকায় ওষুধ ও সার-কীটনাশক দোকান ছাড়া অন্যসব দোকানপাট, হাটবাজার বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় পন্য ভ্রাম্যমান দোকানের মাধ্যমে বিক্রয়ের ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া লোহাগড়া পৌরসভার ১৩টি প্রবেশ পথে বসানো হয়েছে কড়া চেকপোষ্ট। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র।

নড়াইলে এ পর্যন্ত করোনা আক্রান্ত ৩২৩ জনের মধ্যে ১৯০ জনই লোহাগড়া উপজেলার। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন আশংকাজনক ভাবে বেড়ে যাওয়ায় গত সোমবার (৬জুলাই) লোহাগড়া উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত হয়। নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মোর্তজা এ আলোচনা সভায় অন লাইনে যুক্ত হন।

এদিকে নড়াইলে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৮জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন। এর মধ্যে লোহাগড়া উপজেলায় ১৬ জন এবং কালিয়া উপজেলায় ২জনের করোনা শনাক্ত হয়েছে। তিনি বলেন, এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত ২১জন পুলিশ সদস্য ও
১০জন চিকিৎসকসহ সর্বমোট ৩২৩জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে ১০চিকিৎসকসহ ১১৮জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৭জন মারা গেছেন। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ১২জন হাসপাতালে ও অন্যদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ্য আছেন।

দৈনিক বরিশাল ২৪

নড়াইলের লোহাগড়া পৌর এলাকাকে ১৪দিনের আন্ডার আইসোলেশন ঘোষনা

বুধবার, জুলাই ৮, ২০২০ ৩:৩৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী