নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৩, ২০২৬ ৬:১৬ অপরাহ্ণ
A- A A+ Print

নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

৪৪

নিজস্ব প্রতিবেদকঃ নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে। যেমন নিজের ঘর পরিষ্কার না রাখলে তা নোংরা হয়ে যায়, তেমনি নিজ নিজ এলাকা, পাড়া ও দেশ পরিচ্ছন্ন না রাখলে এর ভোগান্তিও আমাদেরই পোহাতে হবে। অন্য দেশের পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ দেখে আফসোস করার আগে নিজেদের দেশকে সুন্দর রাখার দায়িত্ব নিতে হবে।

সোমবার (১৩ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে বরিশাল নগরীর ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরদী খালের দুই পাড়ে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছে। সম্প্রতি দেশ থেকে স্বৈরাচারকেও বিদায় করা হয়েছে। একইভাবে সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে দেশের ও মানুষের কল্যাণে কাজ করে, তাহলে পুরো জাতি তার সুফল ভোগ করবে।

তারেক রহমান বলেন, আজ শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হবে না। স্থানীয় বাসিন্দা, দলীয় নেতাকর্মী এবং যারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন, সবাইকে রোপণ করা প্রতিটি গাছের পরিচর্যা করতে হবে। গাছ বড় হলে যেমন পরিবেশ আরও মনোরম হবে, তেমনি খালের সৌন্দর্যও বৃদ্ধি পাবে।

এ সময় সাগরদী খালের পরিচ্ছন্নতা ও সংরক্ষণে স্থানীয়দের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, খাল রক্ষা শুধু সিটি করপোরেশনের দায়িত্ব নয়। খালের দুই পাড়ে বসবাসকারী প্রত্যেক নাগরিকেরও দায়িত্ব রয়েছে। তারা কেউ যেন খালে পলিথিন, প্লাস্টিকের বোতল বা অন্য কোনো বর্জ্য না ফেলে এ বিষয়ে সচেতন হতে হবে। পাশাপাশি অন্যদেরও এ ব্যাপারে নিরুৎসাহিত করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সিটি করপোরেশনের নির্ধারিত ডাস্টবিনে সব ধরনের বর্জ্য ফেলতে হবে। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে ও খালের সঙ্গে ড্রেন ও পয়ঃনিষ্কাশন (স্যুয়ারেজ) লাইন সংযুক্ত না করার জন্য বরিশাল সিটি করপোরেশনকে নির্দেশ দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ড্রেন ও পয়ঃনিষ্কাশনের পানি খালে পড়লে খালের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয় এবং এর স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি, বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা প্রশাসক মামুন খন্দকার, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক হয়ে বরিশালের গৌরনদীর বাটাজোর এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বরিশাল সফর।

সেখানে স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। পরে গৌরনদীতে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বরিশাল নগরীর উদ্দেশে রওনা হন। দুপুর ২টার দিকে সড়কের দুপাশে গড়ে ওঠা মানবপ্রাচীরের মধ্য দিয়ে তার গাড়িবহর নগরীর বান্দ রোড এলাকায় পৌঁছায়।

দৈনিক বরিশাল ২৪

নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

সোমবার, জুলাই ১৩, ২০২৬ ৬:১৬ অপরাহ্ণ | আপডেটঃ জুলাই ১৩, ২০২৬ ৬:১৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা