বখাটে তামিমের উৎপাত, স্কুল ছাত্রীর আত্মহত্যা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বখাটে তামিমের উৎপাত, স্কুল ছাত্রীর আত্মহত্যা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০১, ২০১৯ ১২:৫৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

বখাটে তামিমের উৎপাত, স্কুল ছাত্রীর আত্মহত্যা

১৪

অনলাইন নিউজ: পিরোজপুরের ভান্ডারিয়ায় বখাটের উৎপাত সইতে না পেরে দশম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে।  শুক্রবার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে ওই ছাত্রী ঘুমের ওষুধসহ বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে অচেতন হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

হোটেল ব্যবসায়ী রুহুল মুন্সির মেয়ে নিহত রুকাইয়া রুপা (১৫) উপজেলার ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

নিহতের বাবা দৈনিক শিক্ষাডটকমকে জানান, বিগত কয়েক মাস ধরে স্কুলে যাওয়া-আসার পথে তার মেয়েকে উত্ত্যক্ত করত এবং প্রেমের প্রস্তাব দিত ভান্ডারিয়া গ্রামের মঞ্জু খানের ছেলে তামিম খান (১৯)। রাজি না হওয়ায় রুপার একটি ছবি এডিট করে তা বিভিন্ন জনের মেসেঞ্জারে পাঠিয়ে দেয় তামিম।

শুক্রবার বিকেলে এক সহপাঠীর সাথে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে পুনরায় পথ আটকে রুপাকে উত্ত্যক্ত করতে থাকে তামিম। তার সাথে প্রেম না করলে এডিট করা ছবিটি ফেসবুকে ছড়িয়ে দেয়ারও হুমকি দেয় তামিম।

পরে বাড়িতে ফিরে রুপা বিষয়টি তার মাকে জানায়। তার মা বিষয়টি তাৎক্ষণিকভাবে রুপার বাবাকে জানালে রাতে বাড়ি ফিরে এ বিষয়ে কথা বলবেন বলে জানান তিনি। রাত ১০টার দিকে বাড়ি ফিরে রুপাকে ডাকতে পাঠালে তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পান।

অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পাওয়ায় ঘরের দড়জা ভেঙে ফেলেন। এ সময় রুপাকে ঘরের মধ্যে অচেতন অবস্থায় পান তারা।

তাৎক্ষণিকভাবে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার কোনো চিকিৎসা না করে ডাক্তাররা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রুপার মৃত্যু হয়।

এদিকে রাতেই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলে জানান রুপার বাবা, তবে এ প্রতিবেদন লেখা পর্যন্তু তামিমকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে রুপাকে উত্ত্যক্তকারী তামিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে রুপার স্বজন ও সহপাঠীরা।

এ বিষয়ে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকসুদুর রহমানের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কথা বলতে রাজি হননি।

দৈনিক বরিশাল ২৪

বখাটে তামিমের উৎপাত, স্কুল ছাত্রীর আত্মহত্যা

রবিবার, সেপ্টেম্বর ১, ২০১৯ ১২:৫৮ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে