বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ০৭, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ
A- A A+ Print

বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

৮২
 ইকবাল আহমেদঃ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বরিশালের বাবুগঞ্জের চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (০৭ অক্টোবর) সকালে কলেজের হলরুমে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণিতে (শিক্ষাবর্ষ: ২০২৬-২৭) ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের আজীবন দাতা সদস্য ও বর্তমান গভর্নিং বডির সভাপতি প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন তাপস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোসাম্মৎ তাহমিনা আক্তার।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর অধ্যক্ষ মোসাম্মৎ তাহমিনা আক্তার স্বাগত বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন তাপস, সহকারী অধ্যাপক মোঃ রুহুল আমীন, সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, গভর্নিং বডির সম্মানিত সদস্য মোঃ হাকিম মোল্লাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের এক পর্যায়ে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ফুল দিয়ে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের সাদর বরণ করে নেয়। এ সময় দ্বাদশ শ্রেণির পক্ষ থেকে এবং নবীন একাদশ শ্রেণির পক্ষ থেকে শিক্ষার্থীরা তাদের অনুভূতি ও প্রত্যাশার কথা তুলে ধরে বক্তব্য প্রদান করে।
পরবর্তীতে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গান, কবিতা ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দমুখর ও প্রাণবন্ত।
সবশেষে অনুষ্ঠানের সভাপতি ও অধ্যক্ষ মোসাম্মৎ তাহমিনা আক্তার-এর সমাপনী ঘোষণার মধ্য দিয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি শেষ হয়।
দৈনিক বরিশাল ২৪

বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

বুধবার, অক্টোবর ৭, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ