বিএনপিকে তুচ্ছ-তাচ্ছিল্য করার কোনো উপায় নেই: ওবায়দুল কাদের - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বিএনপিকে তুচ্ছ-তাচ্ছিল্য করার কোনো উপায় নেই: ওবায়দুল কাদের - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১২, ২০১৯ ৩:০০ অপরাহ্ণ
A- A A+ Print

বিএনপিকে তুচ্ছ-তাচ্ছিল্য করার কোনো উপায় নেই: ওবায়দুল কাদের

৭৯

অনলাইন নিউজ: সাংগঠনিকভাবে দুর্বল হলেও সমর্থনের দিক থেকে বিএনপি দুর্বল নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যমুনা টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের রাজনীতি থেকে বিএনপি হারিয়ে যাবে, এমন মনে করার কোন কারণ নেই। আওয়ামী লীগ বিরোধী শক্তির প্লাটফর্ম হিসেবেই দলটি টিকে থাকবে। সূত্র: যমুনা টিভি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনে করেন, সাম্প্রদায়িক শক্তির সাথে জোট করার কারণেই জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছে বিএনপি। সাথে রয়েছে দলটির নেতৃত্বের সমন্বয়হীনতা।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে সংসদে না থেকে যাকে তার আসন থেকে নির্বাচিত করান তাকে দিয়ে কী বিএনপির উদ্দেশ্য হাসিল হবে। মির্জা ফখরুল বিরোধী দলের নেতা না হলেও তিনি সংসদে এলে বিরোধী দলের নেতার চেয়েও শক্তিশালী মেসেজ তিনি দিতে পারতেন।

ভুলের কারণে বিএনপি সংকুচিত হতে থাকলেও রাজনীতিতে দলটিকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই বলেও জানান, ওবায়দুল কাদের।

তিনি বলেন, সমর্থনের দিক থেকে বিএনপি দুর্বল পার্টি এটা মনে করার কোনো কারণ নেই। তুচ্ছ-তাচ্ছিল্য করারও কোনো উপায় নেই। তাদের সমর্থক প্রচুর। এছাড়া জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ায় তারা সরাসরি রাজনীতি করতে পারছে না। বিএনপির আশ্রয়ে আছে।

শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সন্ত্রাস এবং দুর্নীতি অভিযোগ থাকলেও বিএনপির নেতৃত্ব জিয়া পরিবারকে ঘিরেই আর্বতিত হবে বলেও মনে করেন ওবায়দুল কাদের। বলেন, খালেদা জিয়ার রাজনীতিতে ফিরে আসা কঠিন।

তিনি বলেন, ভারতে যেমন সোনিয়া গান্ধীর পর তার ছেলেমেয়েকে নিয়ে কংগ্রেসের ভবিষ্যত ভাবা হচ্ছে ঠিক তেমনি আমাদের এখানেও বিএনপিতে একই অবস্থা বিরাজ করছে। বেগম জিয়ার বয়স হয়েছে। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। আমার মনে হয়না তিনি আর হাল ধরবেন। তিনি তার ছেলেকে নিয়ে ভাবছেন।

দৈনিক বরিশাল ২৪

বিএনপিকে তুচ্ছ-তাচ্ছিল্য করার কোনো উপায় নেই: ওবায়দুল কাদের

শুক্রবার, জুলাই ১২, ২০১৯ ৩:০০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি   ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন