বোরহানউদ্দিন কুঞ্জেরহাট দাখিল মাদরাসায় অবৈধ নিয়োগের গোপন পরিকল্পনা ফাঁস - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বোরহানউদ্দিন কুঞ্জেরহাট দাখিল মাদরাসায় অবৈধ নিয়োগের গোপন পরিকল্পনা ফাঁস - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৪, ২০২০ ৪:২৩ অপরাহ্ণ
A- A A+ Print

বোরহানউদ্দিন কুঞ্জেরহাট দাখিল মাদরাসায় অবৈধ নিয়োগের গোপন পরিকল্পনা ফাঁস

১৬
ভোলা প্রতিনিধিঃ শিক্ষিত বেকাররা যখন নানাভাবে প্রতারিত, চাকরি নামের সোনার হরিণ যখন তাদের নাগালের বাইরে ঠিক তখন ভোলার একটি মাদরাসার সুপার নিজেই তার পুত্রকে চাকরি দেয়ার জন্য অ-দৃশ্যমান একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে স্থানীয় মহলে প্রশ্নবিদ্ধ হয়েছেন।
জানাযায়,ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট দাখিল মাদরাসার ৩টি পদের জন্য ১৭ আগষ্ট একটি জাতীয় দৈনিক ও একটি স্থানীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
পদ তিনটি হলো, ১.গ্রন্থাগারিক কাম ক্যাটালগার ২.নিরাপত্তা প্রহরী ৩. আয়া।
এখানে কৌশলগতভাবে বিজ্ঞাপনটিতে পদ উল্লেখ
করা হলেও পদের শিক্ষাগত যোগ্যতা, কি কি কাগজপত্র লাগবে,কতো তারিখের মধ্যে আবেদন করবে এবং কার বরাবরে আবেদন করবে তা উল্লেখ করা হয়নি।এছাড়া বিজ্ঞাপনটি সিঙ্গেল কলামে ছোট করে শিরোনামবিহীন ছাপা হয়। যা অ-দৃশ্যমান হিসেবে প্রকাশিত।অভিযোগ রয়েছে, সেদিন এ পত্রিকাটি স্থানীয় এলাকায় পাওয়া যায়নি।
এদিকে অনুসন্ধানে জানাযায়,মাদরাসার সুপার আবুল হাসেম তার  পুত্রকে সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার পদে নেয়ার জন্য দীর্ঘদিন যাবত নানা ফন্দিফিকির চালাচ্ছে।তার পুত্র শিবিরের সক্রিয় কর্মী বলে পরিচিত। এ মিশনকে সফল করার জন্য তিনি সংশ্লিষ্ট পর্যায়ে মোটা অংকের অর্থে গোপন দফারফা করেছেন।যা মাদরাসার শিক্ষক ও স্থানীয় মহলে আলোচিত।ইন্টারভিউ বোর্ডে যাতে সংশ্লিষ্ট বোর্ড ম্যানেজকৃত ব্যক্তিসহ পচ্ছন্দের সদস্যরা থাকেন সেই তৎপরতায় রয়েছেন মাদরাসার সুপার।
অপর এক সুত্র জানায়,বিগত সরকার বিরোধী আন্দোলনের সময় সুপারের পুত্র জামাত-শিবিরের পক্ষে ভোলার বোরহানউদ্দিনের মহাসড়কে ব্যারিকেড দিয়ে গাড়ি আটকানো ও আগুন দেয়ার ঘটনায় জড়িত।সেই সময় পুত্রের ঘটনায় সুপার নিজেই থানায় আটক হয়ে মুচলেকায় ছাড়া পান।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য মাদরাসার সুপার আবুল হাসেমের সাথে মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
সচেতন মহল মনে করছেন, স্বনামধন্য একটি মাদরাসার উল্লিখিত পদসমূহে নিয়োগের ক্ষেত্রে উক্ত গোপন নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করে পুনরায় জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হোক।
চাকরির বিধিমালা অনুযায়ী যোগ্য ব্যক্তিরা স্বচ্ছ নিয়োগের মাধ্যমে মাদরাসার উল্লেখিত পদে নিয়োগ হোক, কোন ঘুষ বাণিজ্যে নয়। সরকার চাকরিতে নিয়োদের ক্ষেত্রে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। স্থানীয় জনপ্রতিনিগনও স্বচ্ছ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগের ব্যাপারে বদ্ধপরিকর।মাদরাসার শুভাকাংখীরাও তেমনটি চান।
দৈনিক বরিশাল ২৪

বোরহানউদ্দিন কুঞ্জেরহাট দাখিল মাদরাসায় অবৈধ নিয়োগের গোপন পরিকল্পনা ফাঁস

সোমবার, আগস্ট ২৪, ২০২০ ৪:২৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে