ভারতে প্রবল বর্ষণ, ৯৪ জনের মৃত্যু - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভারতে প্রবল বর্ষণ, ৯৪ জনের মৃত্যু - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৯, ২০১৯ ৫:৪০ অপরাহ্ণ
A- A A+ Print

ভারতে প্রবল বর্ষণ, ৯৪ জনের মৃত্যু

১০

অনলাইন নিউজ:টানা চার দিনের প্রবল বর্ষণে ভারতের পূর্ব উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ ও জম্মু-কাশ্মীরে অন্তত ৯৪ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন বেশ কয়েক হাজার মানুষ। উত্তর প্রদেশ ও বিহার রাজ্যের বিস্তীর্ণ এলাকা বানভাসী হয়েছে।

প্রবল বর্ষণে উত্তরাখন্ড, জম্মু-কাশ্মীর, রাজস্থান, মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ বিপর্যয়ের মুখে পড়েছেন। আরও দুই দিন ভারী বর্ষনের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

সরকারি সুত্রে বলা হয়েছে, শুধু উত্তরপ্রদেশেই মৃত্যু হয়েছে অন্তত ৭৩ জনের। আর বিহারে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪ জনের। রাজস্থান ও মধ্যপ্রদেশে তুমুল বর্ষনে মৃতের সংখ্যা ছয়। জম্মু-কাশ্মীরে মৃত্যু হয়েছে এক জনের।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের অবস্থা ভয়াবহ। রাজ্যে রেকর্ড বৃষ্টি হয়েছে শুক্রবার। স্বাভাবিকের চেয়ে বৃষ্টি হয়েছে ১৭০০ শতাংশ বেশি। শুধু শনিবারেই এলাহাবাদে বৃষ্টিপাতের পরিমাণ ১০২.২ মিলিমিটার। বারাণসীতে ৮৪.২ মিলিমিটার।

শনিবার উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় টানা বর্ষণে মৃতের সংখ্যা ২৬। আর বৃহস্পতি ও শুক্রবারে প্রবল বর্ষণে মৃত্যু হয়েছে ৪৭ জনের। তুমুল বৃষ্টির জন্য আমেথি, লখনউ, হারদোইয়ে সব স্কুল, কলেজ শুক্রবার থেকেই বন্ধ রাখা হয়েছে।

এদিকে, শুক্রবার থেকে টানা বর্ষণে ডুবুডুবু বিহারের পনেরোটি জেলা। পটনাও পানির নিচে। বর্ষণের ফলে ট্রেন চলাচল সহ সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। বহু ট্রেন বাতিল করা হযেছে। এদিকে, তুমুল বর্ষণে রাজস্থানে একটি সরকারি স্কুলের দেওয়াল ধসে তিন জনের মৃত্যু হয়েছে ।

মধ্যপ্রদেশের সিওনি জেলায় শুক্রবার তুমুল বৃষ্টিতে একটি হ্রদ ভেসে যাওয়ায় এক পুলিশ কনস্টেবল-সহ তিনজনের মৃত্যু হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

ভারতে প্রবল বর্ষণ, ৯৪ জনের মৃত্যু

রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০১৯ ৫:৪০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী