ভোলা জেলার উপকূলীয় এলাকায় বাঁধের উচ্চতা বাড়ানো হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভোলা জেলার উপকূলীয় এলাকায় বাঁধের উচ্চতা বাড়ানো হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৪, ২০২০ ১১:৩৪ অপরাহ্ণ
A- A A+ Print

ভোলা জেলার উপকূলীয় এলাকায় বাঁধের উচ্চতা বাড়ানো হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৬
এ কে এম গিয়াস উদ্দিন, ভোলা সংবাদাতাঃ বন্যা ও জলোচ্ছ্বাস থেকে ভোলাসহ উপকূলীয় এলাকা রক্ষায় বাঁধের উচ্চতা বাড়ানো হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। তিনি বলেন, ‘প্রকৃতিক দুর্যোগ থেকে ভোলাসহ উপকূলীয় এলাকা রক্ষা করার জন্য বাঁধের উচ্চতা বৃদ্ধি করতে সমীক্ষা চলছে। সমীক্ষা শেষে হলে বাঁধের উচ্চতা ১৮ ফুট করা হবে।’
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোলা সদরের ইলিশাসহ দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাসন উপজেলায় চলমান বাঁধনির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন ও নদীভাঙন-কবলিত এলাকা ঘুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘উপকূলের ওপর দিয়ে বয়ে যাওয়া ফণী, আম্পানসহ বিভিন্ন ঝড়ের সময় জলোচ্ছ্বাসে বাঁধের ক্ষতি হয়েছে। বন্যা ও জলোচ্ছ্বাস-সহ প্রকৃতিক দুর্যোগ থেকে ভোলাসহ উপকূলীয় এলাকাকে রক্ষা করার জন্য বাঁধের উচ্চতা বৃদ্ধি করার প্রকল্প গ্রহণ করা হয়েছে; যা খুব শিগগিরই বাস্তবায়ন হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘ষাটের দশকে নির্মিত বাঁধের উচ্চতা ১২ ফুট। কিন্তু এখন জলবায়ু পরিবর্তনের কারণে পানির উচ্চতা বেড়েছে, তাই সমীক্ষার আলোকে আগামীতে ১৮ ফুট উঁচু বাঁধ নির্মাণ করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুর রহমানসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
দৈনিক বরিশাল ২৪

ভোলা জেলার উপকূলীয় এলাকায় বাঁধের উচ্চতা বাড়ানো হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২০ ১১:৩৪ অপরাহ্ণ
১৬
এ কে এম গিয়াস উদ্দিন, ভোলা সংবাদাতাঃ বন্যা ও জলোচ্ছ্বাস থেকে ভোলাসহ উপকূলীয় এলাকা রক্ষায় বাঁধের উচ্চতা বাড়ানো হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। তিনি বলেন, ‘প্রকৃতিক দুর্যোগ থেকে ভোলাসহ উপকূলীয় এলাকা রক্ষা করার জন্য বাঁধের উচ্চতা বৃদ্ধি করতে সমীক্ষা চলছে। সমীক্ষা শেষে হলে বাঁধের উচ্চতা ১৮ ফুট করা হবে।’
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোলা সদরের ইলিশাসহ দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাসন উপজেলায় চলমান বাঁধনির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন ও নদীভাঙন-কবলিত এলাকা ঘুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘উপকূলের ওপর দিয়ে বয়ে যাওয়া ফণী, আম্পানসহ বিভিন্ন ঝড়ের সময় জলোচ্ছ্বাসে বাঁধের ক্ষতি হয়েছে। বন্যা ও জলোচ্ছ্বাস-সহ প্রকৃতিক দুর্যোগ থেকে ভোলাসহ উপকূলীয় এলাকাকে রক্ষা করার জন্য বাঁধের উচ্চতা বৃদ্ধি করার প্রকল্প গ্রহণ করা হয়েছে; যা খুব শিগগিরই বাস্তবায়ন হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘ষাটের দশকে নির্মিত বাঁধের উচ্চতা ১২ ফুট। কিন্তু এখন জলবায়ু পরিবর্তনের কারণে পানির উচ্চতা বেড়েছে, তাই সমীক্ষার আলোকে আগামীতে ১৮ ফুট উঁচু বাঁধ নির্মাণ করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুর রহমানসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে