‘মামা‘র দিন শেষ,গণপূর্তমন্ত্রীর পরিচয় দিতে গিয়ে প্রতারক গ্রেপ্তার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪‘মামা‘র দিন শেষ,গণপূর্তমন্ত্রীর পরিচয় দিতে গিয়ে প্রতারক গ্রেপ্তার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৮, ২০১৯ ১১:৪৭ অপরাহ্ণ
A- A A+ Print

‘মামা‘র দিন শেষ,গণপূর্তমন্ত্রীর পরিচয় দিতে গিয়ে প্রতারক গ্রেপ্তার

৫০৮

অনলাইন নিউজ: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম রেজাউল করিমের ভাগ্নে পরিচয়ে প্রতারণার অভিযোগে নজরুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে পিরোজপুর জেলা সদরের রিলাক্স আবাসিক হেটেলের ৩০৬নং কক্ষ থেকে পিরোজপুর পুলিশের সহযোগিতায় নাজিরপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আটক নজরুল ইসলাম খুলনার বৈঠাকাটা উপজেলার উত্তর হরিণটানা গ্রামের মৃত আ. ছাত্তারের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

এ সময় তার কাছ থেকে নগদ সাত হাজার টাকা, চারটি মোবাইল ফোন ও ১৬টি সিমকার্ড জব্দ করা হয়।

পুলিশ জানায়, নজরুল ইসলাম বেশ কয়েক দিন ধরে জেলার নাজিরপুরের বিভিন্ন এলাকায় হজে যেতে ইচ্ছুক প্রার্থীদের সরকারিভাবে পাঠানোর কথা বলে প্রতারণা করে আসছিল। এ ঘটনায় উপজেলার শ্রীরামকাঠী হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মশিউর রহমান বাদী হয়ে সকালে নাজিরপুর থানায় একটি মামলা করেন।

নাজিরপুর থানার ওসি মুনিরুল ইসলাম জানান, মন্ত্রীর ভাগ্নে পরিচয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

‘মামা‘র দিন শেষ,গণপূর্তমন্ত্রীর পরিচয় দিতে গিয়ে প্রতারক গ্রেপ্তার

সোমবার, জুলাই ৮, ২০১৯ ১১:৪৭ অপরাহ্ণ | আপডেটঃ জুলাই ১৪, ২০১৯ ২:২৬ পূর্বাহ্ণ
৫০৮

অনলাইন নিউজ: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম রেজাউল করিমের ভাগ্নে পরিচয়ে প্রতারণার অভিযোগে নজরুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে পিরোজপুর জেলা সদরের রিলাক্স আবাসিক হেটেলের ৩০৬নং কক্ষ থেকে পিরোজপুর পুলিশের সহযোগিতায় নাজিরপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আটক নজরুল ইসলাম খুলনার বৈঠাকাটা উপজেলার উত্তর হরিণটানা গ্রামের মৃত আ. ছাত্তারের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

এ সময় তার কাছ থেকে নগদ সাত হাজার টাকা, চারটি মোবাইল ফোন ও ১৬টি সিমকার্ড জব্দ করা হয়।

পুলিশ জানায়, নজরুল ইসলাম বেশ কয়েক দিন ধরে জেলার নাজিরপুরের বিভিন্ন এলাকায় হজে যেতে ইচ্ছুক প্রার্থীদের সরকারিভাবে পাঠানোর কথা বলে প্রতারণা করে আসছিল। এ ঘটনায় উপজেলার শ্রীরামকাঠী হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মশিউর রহমান বাদী হয়ে সকালে নাজিরপুর থানায় একটি মামলা করেন।

নাজিরপুর থানার ওসি মুনিরুল ইসলাম জানান, মন্ত্রীর ভাগ্নে পরিচয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আজ নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান   দারিদ্র্য বিমোচনে জাকাত বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী   জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশও রাজপথে ছিল: আইজিপি   বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে আলোচনায় বিএনপির ১০ নেতা!   বাবুগঞ্জে প্রগতি মানবকল্যান ট্রাস্টের উদ্যোগে শতাধিক পরিবারে আর্থিক সহায়তা প্রদান   সব ধরনের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা   দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, উদ্বেগের কারণ নেই : জ্বালানিমন্ত্রী   ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব আহসান   খামেনিকে হত্যায় ‘ব্লু স্প্যারো’ মিসাইল ছুড়েছিল ইসরায়েল   সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’র কমিটি ঘোষণা   ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ   বাগেরহাটে খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা   দক্ষিণাঞ্চলে বিস্তৃত প্রাকৃতিক সম্পদে ভরপুর সুন্দরবন   সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের পক্ষকাল ব্যাপী সহীহ কোরআন প্রশিক্ষণ সম্পন্ন   বরিশাল বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায় তসলিম উদ্দিন, দাবি জোড়ালো হচ্ছে তৃণমূলে    রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের মানবন্টন দেখুন   ১৬ মার্চ থেকে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু   চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে