মাস্ক না পরলে ১ লাখ রুপি জরিমানা! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মাস্ক না পরলে ১ লাখ রুপি জরিমানা! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৪, ২০২০ ৩:০১ পূর্বাহ্ণ
A- A A+ Print

মাস্ক না পরলে ১ লাখ রুপি জরিমানা!

১০

অনলাইন নিউজ: করোনাভাইরাসের প্রকোপ রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সরকার। মানুষকে সতর্ক করতে কড়া শাস্তির বিধান দিয়েছে হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন সরকার। মাস্ক না পরলে ১ লাখ রুপি জরিমানা ও লকডাউন না মানলে ২ বছরের কারাবাস হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। খবর এই সময়ের।

করোনা নিয়ন্ত্রণে ‘সংক্রামক রোগ অধ্যাদেশ ২০২০’ পাস করেছে ঝাড়খণ্ড সরকার। এই অধ্যাদেশের বলে এবার থেকে লকডাউনের বেশ কিছু নতুন নিয়ম চালু হবে। ঝাড়খণ্ডেও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা যেভাবে দিনদিন বেড়ে চলেছে তাতে উদ্বিগ্ন প্রশাসন।

তাই যেকোনো উপায়ে করোনা রুখতে এবার কড়া পদক্ষেপ নেয়া হয়েছে। ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী বন্না গুপ্তা জানিয়েছেন, এখনও অধ্যাদেশ পুরোপুরি বলবৎ‌ শুরু হয়নি। কাউকে জরিমানা করা হলে, তার ওপর চলা মামলায় তিনি দোষী প্রমাণিত হলে তবেই তাকে এক লাখ রুপি জরিমানা দিতে হবে।

তিনি বলেন, স্পট চেকিংয়ের সময় মাস্ক না পরা অবস্থায় কেউ ধরা পড়লে তখনই তাকে এক লাখ রুপি জরিমানা করা হবে না। আমাদের সরকার সবরকমভাবে করোনার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে। বন্না গুপ্তা আরও বলেন, লকডাউনের নিয়ম ভেঙে দোষী প্রমাণিত হলে ২ বছরের পর্যন্ত জেল হতে পারে।

উল্লেখ্য, ঝাড়খণ্ডে এ পর্যন্ত ৬ হাজার ৪৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন আছে ৩ হাজার ৩৯৭ জন। সুস্থ হয়ে উঠেছে ৩ হাজার ২৪ জন। আর এখনও পর্যন্ত ঝাড়খণ্ডে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬৪ জন।সূত্র:আর টিভি

দৈনিক বরিশাল ২৪

মাস্ক না পরলে ১ লাখ রুপি জরিমানা!

শুক্রবার, জুলাই ২৪, ২০২০ ৩:০১ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে