রংপুর-৩ আসনে জাপার প্রার্থী হচ্ছেন শাদ এরশাদ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪রংপুর-৩ আসনে জাপার প্রার্থী হচ্ছেন শাদ এরশাদ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৮, ২০১৯ ৭:৫৯ অপরাহ্ণ
A- A A+ Print

রংপুর-৩ আসনে জাপার প্রার্থী হচ্ছেন শাদ এরশাদ

২৭

আশিকুর রহমান,রংপুর: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ (সদর) আসনে প্রার্থী হতে পারেন এরশাদের বড় ছেলে রাহগীর আলমাদি শাদ এরশাদ।

জাতীয় পার্টির কো চেয়ারম্যান রওশন এরশাদ চাইছেন শাদ’ই এই আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক। জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম সদস্য নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান। দলের ওই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘রংপুরের মানুষ এরশাদকে কেমন ভালোবাসেন তার প্রমাণ আমরা পেয়েছি।

তার জানাজায় হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল। পার্টি চেয়ারম্যানের মৃত্যুতে পুরো রংপুর এখনও শোকে কাতর। তার শূন্য হওয়া আসনে শাদ এরশাদই হতে পারে একমাত্র যোগ্য উত্তরসূরী।

তবে সবকিছু যাচাই-বাছাই চলছে। আশা করি, আমরা আমাদের চেয়ারম্যানের এই আসনে উপযুক্ত প্রার্থী দিতে পারব।’ এরশাদের মৃত্যুতে গত ১৪ জুলাই রংপুর-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়। আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।

শিগগিরই রংপুর-৩ আসনের তফসিল ঘোষণা করা হবে। রংপুর-৩ কে বলা হয় জাতীয় পার্টির ঘাঁটি । ৯০ সালের পর থেকে এ আসনটি এরশাদের একচেটিয়া দখলে রয়েছে। তাই জাতীয় পার্টির হাইকমান্ড চাইছে, এ আসনে এমন কেউ আসুক যিনি আসনটিতে জয়ের ধারা অব্যাহত রাখতে পারবেন।

তবে শাদ এরশাদ প্রবাসে থাকায় রংপুরে তেমন যাওয়া-আসা নেই তার। এ বিষয়টিও ভাবছে দলের হাই-কমান্ড। শাদ এরশাদের বিকল্প হিসেবে এরশাদের ভাই হুসেইন মুহাম্মদ মোর্শেদের কথা উঠে এসেছে প্রার্থীর তালিকায়। সম্ভাব্য এই দুই মনোনয়ন প্রত্যাশী ছাড়াও এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ারের নাম রয়েছে আলোচনায়।

এরশাদের এই ভাতিজা রংপুর-১ (গঙ্গাচড়া) আসন থেকে এর আগে এমপি নির্বাচিত হয়েছিলেন। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হন শাহরিয়ার আসিফ। সে সময় তাকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়।

এছাড়া সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জেলা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফখর-উজ-জামান জাহাঙ্গীর ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ২২টি আসন পায় এরশাদের জাতীয় পার্টি। পরে সংসদে বিরোধী দলীয় নেতা হন সাবেক এ রাষ্ট্রপতি।

দৈনিক বরিশাল ২৪

রংপুর-৩ আসনে জাপার প্রার্থী হচ্ছেন শাদ এরশাদ

বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০১৯ ৭:৫৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ফ্যামিলি কার্ড উদ্বোধনের আগেই বস্তিবাসীর মোবাইলে পৌঁছে গেল টাকা   ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   আজ নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান   দারিদ্র্য বিমোচনে জাকাত বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী   জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশও রাজপথে ছিল: আইজিপি   বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে আলোচনায় বিএনপির ১০ নেতা!   বাবুগঞ্জে প্রগতি মানবকল্যান ট্রাস্টের উদ্যোগে শতাধিক পরিবারে আর্থিক সহায়তা প্রদান   সব ধরনের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা   দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, উদ্বেগের কারণ নেই : জ্বালানিমন্ত্রী   ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব আহসান   খামেনিকে হত্যায় ‘ব্লু স্প্যারো’ মিসাইল ছুড়েছিল ইসরায়েল   সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’র কমিটি ঘোষণা   ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ   বাগেরহাটে খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা   দক্ষিণাঞ্চলে বিস্তৃত প্রাকৃতিক সম্পদে ভরপুর সুন্দরবন   সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের পক্ষকাল ব্যাপী সহীহ কোরআন প্রশিক্ষণ সম্পন্ন   বরিশাল বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায় তসলিম উদ্দিন, দাবি জোড়ালো হচ্ছে তৃণমূলে    রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের মানবন্টন দেখুন