রাজধানীর মিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মেয়র আতিকুল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪রাজধানীর মিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মেয়র আতিকুল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৭, ২০১৯ ৪:৪৩ অপরাহ্ণ
A- A A+ Print

রাজধানীর মিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মেয়র আতিকুল

১১

মাহামুদ হাসান,ঢাকা: আজ দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মিরপুরের চলন্তিকা বস্তি পরিদর্শন করেন।

আতিকুল ইসলাম অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ডিএনসিসি এর পক্ষ থেকে থাকা, খাওয়া, বিশুদ্ধ খাবার পানি, ভ্রাম্যমাণ টয়লেট ইত্যাদি নিশ্চিত করা আছে কিনা তা পরিদর্শন করেন।

তিনি অগ্নিকাণ্ডে গৃহহারা মানুষদের জন্য অস্থায়ী বাসস্থান হিসেবে ব্যবহৃত ‘বঙ্গবন্ধু বিদ্যানিকেতন’ ঘুরে দেখেন।

এছাড়া ডিএনসিসির স্বাস্থ্য ক্যাম্পে গিয়ে ডাক্তার, নার্স ও রোগীদের সাথে কথা বলেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ডিএনসিসি নিকটস্থ আরামবাগ মাঠে প্যান্ডেল টানিয়ে রান্নাবান্না ও খাবারের বন্দোবস্ত করে। মেয়র সে এলাকাটিও পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মেয়র অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের জন্য গভীর দুঃখ প্রকাশ এবং সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য বাউনিয়া বাঁধসহ বিভিন্ন জায়গায় স্থায়ী আবাসন ব্যবস্থা গড়ে তুলতে শুরু করেছেন।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ডিএনসিসি থেকে সকল ধরনের মৌলিক সেবা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

উল্লেখ্য, গতকাল সন্ধ্যা ৭টা ২২ মিনিটে মিরপুর ৭ নং সেকশন চলন্তিকা মোড় সংলগ্ন বস্তিতে আগুনের সূত্রপাতের পরপরই ডিএনসিসি ১০ হাজার লিটার পানি ধারণক্ষম ১০টি পানির ট্যাংকারে ১ লাখ লিটার পানির সরবরাহ, ১টি টাওয়ার লাইট এবং মেডিকেল টিম ঘটনাস্থলে নিয়োজিত করা হয়।

আজ সকাল থেকে সেখানে অস্থায়ী বাসস্থান, খাবার ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা করা হয়।

দৈনিক বরিশাল ২৪

রাজধানীর মিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মেয়র আতিকুল

শনিবার, আগস্ট ১৭, ২০১৯ ৪:৪৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আজ নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান   দারিদ্র্য বিমোচনে জাকাত বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী   জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশও রাজপথে ছিল: আইজিপি   বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে আলোচনায় বিএনপির ১০ নেতা!   বাবুগঞ্জে প্রগতি মানবকল্যান ট্রাস্টের উদ্যোগে শতাধিক পরিবারে আর্থিক সহায়তা প্রদান   সব ধরনের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা   দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, উদ্বেগের কারণ নেই : জ্বালানিমন্ত্রী   ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব আহসান   খামেনিকে হত্যায় ‘ব্লু স্প্যারো’ মিসাইল ছুড়েছিল ইসরায়েল   সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’র কমিটি ঘোষণা   ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ   বাগেরহাটে খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা   দক্ষিণাঞ্চলে বিস্তৃত প্রাকৃতিক সম্পদে ভরপুর সুন্দরবন   সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের পক্ষকাল ব্যাপী সহীহ কোরআন প্রশিক্ষণ সম্পন্ন   বরিশাল বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায় তসলিম উদ্দিন, দাবি জোড়ালো হচ্ছে তৃণমূলে    রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের মানবন্টন দেখুন   ১৬ মার্চ থেকে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু   চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে