রোগীকে অপ্রয়োজনীয় ওষুধ-পরীক্ষা না দেওয়ার সুপারিশ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪রোগীকে অপ্রয়োজনীয় ওষুধ-পরীক্ষা না দেওয়ার সুপারিশ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ০৮, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ
A- A A+ Print

রোগীকে অপ্রয়োজনীয় ওষুধ-পরীক্ষা না দেওয়ার সুপারিশ

১৯৪

অনলাইন নিউজঃ সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের পেশ করা প্রস্তাব থেকে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সুপারিশে উল্লেখ করা হয়, সরকারি সেবা প্রদানকারী দ্বারা কোনো রোগীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বেসরকারি হাসপাতাল থেকে পরিষেবা নেওয়ার পরামর্শ দেওয়া যাবে না। কোনো ওষুধ প্রস্তুতকারকের প্যাডে প্রেসক্রিপশন লেখা যাবে না।

এতে আরও বলা হয়, রোগীকে কোনো অপ্রয়োজনীয় ওষুধ লেখা যাবে না এবং কোনো অপ্রয়োজনীয় পরীক্ষা করার পরামর্শ দেওয়া যাবে না। এছাড়া অপারেশন থিয়েটারে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে। শল্য চিকিৎসার প্রতিটি পদক্ষেপ শল্যদলের প্রধানকে স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে এবং তার রেকর্ড থাকতে হবে। যে কোনো সেবাই সেখানে দেওয়া হোক তার রেকর্ড রাখতে হবে।

স্বাস্থ্য সংস্কার কমিশনের পক্ষ থেকে বলা হয়, সেবা গ্রহণকারী চাইলে যুক্তিসংগত অর্থের বিনিময়ে তা রোগী বা রোগীর পক্ষকে দিতে হবে; এর অন্যথা হলে উপযুক্ত বিভাগীয় শাস্তির ব্যবস্থা করতে হবে।

এতে আরও বলা হয়, পরিষেবা প্রদান, স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ ও পরিচালনার জন্য বেসরকারি খাতের ঝুঁকি ভাগাভাগি নিশ্চিত করে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব চুক্তিকে উৎসাহিত করতে হবে। সংশ্লিষ্ট জনস্বাস্থ্য কর্মকর্তারা যাতে দক্ষতার সঙ্গে চুক্তি ব্যবস্থাপনা পরিচালিত করতে পারেন তাদের এ বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। ক্লিনিক্যাল সেবায় দুর্ঘটনা-ব্যবস্থাপনা পদ্ধতির ব্যবহার করতে হবে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের নভেম্বরে ১২ সদস্যের স্বাস্থ্যখাত সংস্কার কমিশন গঠন করে। কমিশনের প্রধান হিসেবে রয়েছেন ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান।

গত সোমবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ করেন স্বাস্থ্যখাত সংস্কার কমিশন কমিশনের সদস্যরা। প্রতিবেদনের প্রতিবেদনের স্বাস্থ্য সেবাদান ও ভৌত অবকাঠামো শিরোনামের তৃতীয় পরিচ্ছেদে হাসপাতাল এবং রোগ নির্ণয় পরিষেবাভিত্তিক সংস্কার প্রস্তাবনার ৯২ পৃষ্ঠায় ‘সেবা প্রদানে স্বচ্ছতা’ শিরোনামে এই প্রস্তাব দেওয়া হয়। সূত্রঃ কালবেলা

দৈনিক বরিশাল ২৪

রোগীকে অপ্রয়োজনীয় ওষুধ-পরীক্ষা না দেওয়ার সুপারিশ

বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে   নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান