লকডাউনে করা সব বিয়ে অবৈধ ঘোষণা
অনলাইন নিউজঃ
লকডাউন উপেক্ষা করে সম্পাদিত ১৩০টি বিয়ে অবৈধ ঘোষণা করেছে ভারতের একটি আদালত।
বৃহস্পতিবার (২৭ মে) দেশটির মধ্যপ্রদেশ রাজ্য সরকার এ ঘোষণা দেয়। করোনা সংক্রমণ ঠেকাতে মধ্যপ্রদেশে লকডাউনের সময় সব ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা ছিল। তবে নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে রাজ্য জুড়ে এই সময়ে অন্তত ১৩০টি বিয়ে অনুষ্ঠিত।
টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, সরকারি নির্দেশ অমান্যের দায়ে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী ঐ বিয়েগুলো অবৈধ ঘোষণা করা হচ্ছে। এছাড়া এরই মধ্যে বিভিন্ন জেলা প্রশাসকদের বিয়ের সনদপত্র না দিতে আদেশ দেওয়া হয়েছে। সূত্রঃ দৈনিক শিক্ষা












