লাশের সাথে পাওয়া টাকা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন পুলিশ সদস্য - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪লাশের সাথে পাওয়া টাকা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন পুলিশ সদস্য - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০১, ২০১৯ ৭:২৪ অপরাহ্ণ
A- A A+ Print

লাশের সাথে পাওয়া টাকা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন পুলিশ সদস্য

১২

সোহেল আহমেদ, চট্টগ্রাম: অজ্ঞাতনামা লাশের পরিচয় বের করতে গিয়ে পাওয়া ৩৪ হাজার টাকা ফিরিয়ে দিয়ে সততার ইতিহাসে আবারো দৃষ্টান্ত স্থাপন করলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক আমির ।

শুক্রবার (২৮ জুন) বিকেলে চমেক হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত অবস্থায়

নগরীর আকবর শাহ থানাধীন এলাকায় ট্রাকের ধাক্কায় আহত অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধকে নিয়ে আসে পথচারীরা। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করলে তাঁর পরিচয়ের জন্য বৃদ্ধের লাশের তল্লাশী করেন তিনি।

এসময় তিনি সেখানে একটি পাঞ্জাবির প্যাকেটসহ ২টি টাকার বান্ডিলে ৩৪ হাজার ৬শত ৭৫ টাকা পান।

তল্লাশি করে জানা যায় বৃদ্ধের নাম রুহুল আমিন। তিনি চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার জাফর নগর এলাকার মৃত ওসমান গণির ছেলে।  নগরীর খুলশী বক্কর কলোনি এলাকায় দীর্ঘ ৩০ বছর ধরে তিনি সেখানে গৃহশিক্ষক হিসেবে আছেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি স্থানীয় একটি মসজিদে ইমামতি করেন। লাশের সাথে পাওয়া টাকাসহ লাশটি হস্তান্তর করেন আকবর শাহ থানার এস আই বদিউজ্জামানের কাছে। তিনি আগামীকাল লাশ নিতে আসা সন্তানের কাছে টাকাগুলো হস্তান্তর করবেন বলে জানান।

এসময় তিনি বলেন, আমির টাকাগুলো দিয়ে পুলিশের সততার পরিচয় দিলেন। বিষয়টি জানাজানি হলে আমিরের প্রশংসায় পঞ্চমুখ ভাসছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।

পুলিশ সদস্য আমির হোসেনের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। সে পশ্চিম চাম্বল ‘বাংলাবাজার এলাকার বহদ্দার বাড়ির মৃত হাজী বদী আহমদের ছেলে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন বলেন, লাশের পরিচয় জানতে জরুরি বিভাগে লাশ ঘরে রুহুল আমিন নামে এক মৃত ব্যক্তির লাশের তল্লাশি করি।

তল্লাশি করে তিন ভাগে ৩৪ হাজার ৬ শত ৭৫ টাকা। লুঙ্গির মধ্যে ডান পাশে খোঁচানো ২৫ হাজার, বাম পাশে ৯ হাজার ও পাঞ্জাবির প্যাকেটে ৬ শ ৭৫ টাকা পাই। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া স্যারকে জানিয়ে টাকা গুলি হস্তান্তর করি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির  ইনচার্জ (ওসি) জহিরুল হক ভূঁইয়া জানান, আমির পুলিশ বাহিনীর গর্ব।

দৈনিক বরিশাল ২৪

লাশের সাথে পাওয়া টাকা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন পুলিশ সদস্য

সোমবার, জুলাই ১, ২০১৯ ৭:২৪ অপরাহ্ণ | আপডেটঃ জুলাই ০২, ২০১৯ ১২:২৬ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী   ফ্যামিলি কার্ড উদ্বোধনের আগেই বস্তিবাসীর মোবাইলে পৌঁছে গেল টাকা   ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   আজ নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান   দারিদ্র্য বিমোচনে জাকাত বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী   জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশও রাজপথে ছিল: আইজিপি   বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে আলোচনায় বিএনপির ১০ নেতা!   বাবুগঞ্জে প্রগতি মানবকল্যান ট্রাস্টের উদ্যোগে শতাধিক পরিবারে আর্থিক সহায়তা প্রদান   সব ধরনের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা   দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, উদ্বেগের কারণ নেই : জ্বালানিমন্ত্রী   ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব আহসান   খামেনিকে হত্যায় ‘ব্লু স্প্যারো’ মিসাইল ছুড়েছিল ইসরায়েল   সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’র কমিটি ঘোষণা   ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ   বাগেরহাটে খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা   দক্ষিণাঞ্চলে বিস্তৃত প্রাকৃতিক সম্পদে ভরপুর সুন্দরবন   সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের পক্ষকাল ব্যাপী সহীহ কোরআন প্রশিক্ষণ সম্পন্ন   বরিশাল বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায় তসলিম উদ্দিন, দাবি জোড়ালো হচ্ছে তৃণমূলে    রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী