লোকনৃত্যে দেশসেরা বরিশালের চিন্ময় পাল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪লোকনৃত্যে দেশসেরা বরিশালের চিন্ময় পাল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৭, ২০১৯ ৪:২৫ অপরাহ্ণ
A- A A+ Print

লোকনৃত্যে দেশসেরা বরিশালের চিন্ময় পাল

১৫

অনলাইন নিউজ: লোকনৃত্যে দেশসেরা হয়ে প্রথম স্থান অধিকার করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করেছে ঝালকাঠি সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চিন্ময় পাল। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বুধবার জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন।

এ ছাড়াও ঝালকাঠির কন্যা শান্তা ইসলাম লোক সংগীতে তৃতীয় স্থান অধিকার করে শিক্ষামন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করে। বিজয়ীদেরকে মেডেল, সনদ ও ক্রেস্ট প্রদান করে আয়োজক কর্তৃপক্ষ।

চিন্ময় পাল ঝালকাঠি শহরের বান্দাঘাট এলাকার কাঠালতলার ক্ষুদ্র ব্যবসায়ী মৃত. নেপাল চন্দ্র পাল ও গৃহিণী সীমা পালের ছেলে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণিতে পড়ুয়া অবস্থায় নৃত্যাঙ্গণে পদার্পণ করে। প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়ে জেএসসি উত্তীর্ণ হয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে ভর্তি হয়।

সেখান থেকে ২০১৮ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়। সে বর্তমানে ঝালকাঠি সরকারি কলেজে দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছে। পড়াশোনার পাশাপাশি সে নৃত্যাঙ্গণে বেশ কৃতিত্ব অর্জন করে। নৃত্যাঙ্গণে প্রবেশকালে নৃত্য শিক্ষক ছিলেন দেবাশীষ সেন গুপ্ত এবং পরবর্তীতে বরিশালের মুরাদুজ্জামানের কাছে নৃত্যের উচ্চ শিক্ষা গ্রহণ করে চিন্ময়।

এ কৃতিত্ব অর্জনে ঝালকাঠির সবার সহযোগিত ছিল বলে সন্তোষ প্রকাশ করেন লোকনৃত্যে দেশসেরা চিন্ময় পাল। চিন্মুয় পালের এ গৌরব অর্জনে তাকে ধন্যবাদ প্রকাশ করেছেন ঝালকাঠি সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আনছার উদ্দিন।

অপরদিকে ঝালকাঠিতে সঙ্গিতাঙ্গণে পরিচিত শান্তা ইসলাম ৫ম বারের মতো সঙ্গীত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করেছে। লোকসঙ্গীত পরিবেশ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে পুরস্কার গ্রহণ করেছে অতিথিদের কাছ থেকে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বুধবার জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন। এর আগে চারবার সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয় অর্জন করে পুরস্কার পান।

শান্তা ইসলামের ছোটকাল থেকে সঙ্গীতের প্রতি ঝোঁক ছিল। শহরের একটি কিন্ডার গার্টেন থেকে দ্বিতীয় শ্রেণি উত্তীর্ণ হয়ে সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় থেকে ২০১৮ সালে জিপিএ ৪.০৬ পেয়ে মানবিক বিভাগে এসএসসি উত্তীর্ণ হয়। বর্তমানে সে বরিশাল অমৃতলাল দে মহাবিদ্যালয়ে দ্বাদশ শ্রেণিতে মানবিক বিভাগে পড়াশোনা করছে।

দৈনিক বরিশাল ২৪

লোকনৃত্যে দেশসেরা বরিশালের চিন্ময় পাল

বৃহস্পতিবার, জুন ২৭, ২০১৯ ৪:২৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে   নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান