সব কিছই এলোমেলো হয়ে গেল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সব কিছই এলোমেলো হয়ে গেল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৫, ২০১৯ ১২:০৯ অপরাহ্ণ
A- A A+ Print

সব কিছই এলোমেলো হয়ে গেল

৪৩

অনলাইন নিউজ: জনপ্রিয় কণ্ঠশিল্পী কনার গ্রামের বাড়ি গাজীপুরে। যদিও তিনি ঢাকায় থাকেন, কিন্তু ঈদ উৎসবে কিছুটা সময় হলেও তিনি দাদাবাড়ি থেকে ঘুরে আসেন। বিশেষ করে কোরবানির ঈদের সময়টা তিনি গ্রামেই কাটিয়ে থাকেন। কিন্তু এবার আর এমনটি হয়নি।

একটি অনলাইন নিউজ পত্রিকায় কনা বলেন, ‘বড় আপুর শরীরটা ভালো নেই। কদিন ধরেই তিনি হাসপাতালে ভর্তি আছেন। পরিবারের সবাই খুব দুঃশ্চিন্তার মধ্যে আছি। পরিবারে কেউ অসুস্থ থাকলে, বাসার সবার মধ্যেই দুঃশ্চিন্তা কাজ করে। তখন কোনো আনন্দই, আনন্দ মনে হয় না। ঈদের আনন্দটাও ফিকে হয়ে গেছে আমাদের কাছে।’

কনা আরও বলেন, ‘প্রতি বছর ঈদে বা ঈদের পর দিন আমরা দাদুবাড়ি চলে যাই। গ্রামের আত্মীয়-স্বজনদের সঙ্গে কিছুটা সময় কাটানো হয়। এরপর আমার শো থাকলে আমি ঢাকায় চলে আসি। আর আমরা সেখানেই কোরবানি দিয়ে থাকি। এবারও তাই হয়েছে।

মূলত, কোরবানির ঈদ আমাদের সেখানেই উদ্‌যাপন করা হয়। কিন্তু এবার আব্বা ছাড়া পরিবারের আর কারও গ্রামে যাওয়া হয়নি। আপুর অসুস্থতার কারণে আমরা সবাই ঢাকাতেই ছিলাম। সব কিছু এলোমেলো হয়ে গেল।’

এদিকে ঈদে উপলক্ষে গত বুধবার প্রকাশ হয়েছে ‘প্রেমিক বাঙাল’ শিরোনামে একটি গান। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী কাঙালিনী সুফিয়া, কনা ও মার্সেল।

কনা বলেন, ‘বেশ কয়েক মাস আগে গানটিতে কণ্ঠ দিয়েছি। কথা, সুর-সংগীত সব মিলিয়ে, দারুণ একটি গান। ঈদে এই একটি মাত্র গানই প্রকাশ হয়েছে। ঈদের জন্য আরও কিছু গান করার কথা ছিল কিন্তু ব্যস্ততার কারণে করা হয়নি।’

ঈদ অনুষ্ঠানগুলো প্রসঙ্গে জানতে চাইলে কনা বলেন, ‘ঈদের টিভি আয়োজনে খুব একটা অংশ নিতে পারিনি। যমুনা টিভিসহ আরও দু’একটি টিভি অনুষ্ঠানে গান গাওয়া হয়েছে। ইচ্ছে থাকলেও, পারিবারিক ব্যস্ততার কারণে টিভি অনুষ্ঠানে অংশ নেওয়া হয়ে উঠেনি।’ তিনি আরও জানান, খুব শিগগিরই নতুন কিছু গানে কণ্ঠ দেবেন।

দৈনিক বরিশাল ২৪

সব কিছই এলোমেলো হয়ে গেল

বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০১৯ ১২:০৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা