'সেদিনের আকাশ আজকের মত পরিষ্কার ছিলো না' - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪'সেদিনের আকাশ আজকের মত পরিষ্কার ছিলো না' - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ০৭, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
A- A A+ Print

‘সেদিনের আকাশ আজকের মত পরিষ্কার ছিলো না’

২৪

ড. গাজী মোহাম্মদ সাইফুজ্জামানঃ

তিনি যখন বাসে উঠে বসলেন ঘড়ির কাটায় তখন বেলা তিনটে। পরিষ্কার আকাশ, বাতাস নেই, চারপাশে তীব্র রোদের ঝলকানি। ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যখন যাত্রা শুরু হলো বাসটির আশেপাশে তখন ছোটবড় অনেক ধরনের যানবাহনের ছড়াছড়ি। যানজট না হলেও যাত্রাটিকে আরামদায়ক বলা যায় না।

যাত্রাপথের ধীরগতির মাঝেও তিনি বাসের জানালা দিয়ে আশেপাশে দেখার চেষ্টা করেন। ঢাকার বুকে কত ধরনের ভবন! নির্মিত আর নির্মাণাধীন চার তলা, পাঁচ তলা, দশ তলা দালানের পাশেই আধাপাকা টিনের ঘর। শহর ছেড়ে যেতে যেতেই তার মন ভালো হয়ে যায় রাস্তার নতুন রূপ দেখে। পাকা, মসৃন আর নতুন রাস্তার মান দেখে ভদ্রলোকের মনে অনেক আনন্দ জাগে। রাস্তার দুধারে উঁচুনিচু ভূমিতে যতদূর চোখ যায় বিভিন্ন হাউজিং এর কত শত সাইনবোর্ড! একদিন হয়তো এসব এলাকাতেও গড়ে উঠবে বিশাল বিশাল অট্টালিকা, তৈরি হবে নতুন শহর।

চলতে চলতে তিনি আধো ঘুমের মাঝে কখন যে মাওয়া হয়ে পদ্মাসেতুতে উঠে পড়েছেন তা বুঝতে পারেননি। বাসের জানালায় বাতাসের শনশন শব্দে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। কি সুন্দর ভাবে পাড়ি দিচ্ছে পদ্মা নদী। মনে পড়ে তার এই নদীর ঘাটে যাওয়া সেই বিষাদময় ঘটনা।

সেদিনের আকাশ আজকের মত পরিষ্কার ছিলো না, প্রবল বাতাস ছিলো, দিনের আলোয় ছিলো ঘন মেঘের ছায়া। অসুস্থ মাকে এ্যাম্বুলেন্সে করে নিয়ে যখন তিনি ঘাটে উপস্থিত হয়েছিলেন তখন প্রকৃতিতে শুরু হয় চরম তাণ্ডব। চিকিৎসার জন্য পদ্মা পাড়ি দিয়ে মাকে ঢাকায় নিতেই হবে। কিন্তু, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ফেরি পারাপার বন্ধ হয়ে যায়। অনেক আশা নিয়ে মায়ের হাত শক্ত করে ধরে ছিলেন তিনি। দিন গড়িয়ে সন্ধ্যা আসে, রাত নামে। অবশেষে ঝড় বন্ধ হয়ে যখন ফেরি চলার খবর আসে তখন তার মা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন না ফেরার দেশে। সেদিন থেকে, বিনা চিকিৎসায় চলে যাওয়া মায়ের মলিন মুখের বেদনাময় স্মৃতি নিয়েই কাটছে তার জীবন।

আজ এতদিন পর বাড়ি যাওয়া। ফেরিতে নয় বাসে, পদ্মাসেতুর উপর দিয়ে উত্তাল পদ্মা পাড়ি দিয়ে। আফসোস, আজ যদি মা বেঁচে থাকতেন!

(মানুষের ব্যস্ত জীবনের কথা ভেবে উপন্যাসের স্থানে ছোটগল্পের আবির্ভাব। মানুষের জীবনে ব্যস্ততা আরো বেড়েছে। তাই এই এক পাতার গল্প রচনার পরীক্ষামূলক প্রয়াস। গল্পের না-বলা কথাগুলো ভেবে নিতে পারেন পাঠক নিজেই।)

লেখকঃ ড. গাজী মোহাম্মদ সাইফুজ্জামান, অতিরিক্ত সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়।

দৈনিক বরিশাল ২৪

‘সেদিনের আকাশ আজকের মত পরিষ্কার ছিলো না’

রবিবার, মে ৭, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে   নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান