সেমিতে ভারতকে হারাবে পাকিস্তান: শোয়েব - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সেমিতে ভারতকে হারাবে পাকিস্তান: শোয়েব - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৯, ২০১৯ ২:৫৩ অপরাহ্ণ
A- A A+ Print

সেমিতে ভারতকে হারাবে পাকিস্তান: শোয়েব

৩২

স্পোর্টস নিউজ: খন ভারতই ভরসা। আর তার জন্য ভারতীয় দলের কাছে সাহায্য চাইতে কোনো দ্বিধা নেই পাকিস্তানের। টানা দুই ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সম্ভাবনা তৈরি করেছে পাকিস্তান। কিন্তু এরপরও অঙ্ক রয়েছে। বাকি প্রতিটা ম্যাচ জিততে হবে সরফরাজের দলকে।

তার উপর তাকিয়ে থাকতে হবে ভারতের দিকে। হিসেব বলছে, ভারত বাংলাদেশের বিরুদ্ধে হারলে পাকিস্তানের শেষ চারে যাওয়ার আশা কার্যত শেষ। আবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত জিতলে পাকিস্তানের অ্যাডভান্টেজ। তাই এবার ভারতের সাহায্য চেয়ে আসরে নামলেন শোয়েব আখতার।

৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড এখন চতুর্থ স্থানে। অন্যদিকে, সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পাকিস্তান ছয়ে। পরের ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলবে ইংল্যান্ড। সেই ম্যাচ ইংল্যান্ড জিতে গেলে চাপে পড়ে যাবে পাকিস্তান। বার্মিংহামে ভারতের বিরুদ্ধে হেরেও ইংল্যান্ড যদি শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতে যায় তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১০।

পাকিস্তান শেষ দুই ম্যাচ জিতলে শেষ করবে ১১ পয়েন্ট নিয়ে। অর্থাৎ, খুলে যাবে সেমিফাইনালের রাস্তা। এমন অবস্থায় দাঁড়িয়ে হয়তো এই প্রথমবার ভারতীয় দলের জয় কামনা করছেন পাকিস্তানের সমর্থকরা।

শোয়েব আখতার বলেছেন, ‘পাকিস্তান দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু এবার আমাদের ভারতের দিকে তাকিয়ে থাকতে হবে। বিরাটরা ইংল্যান্ডের বিরুদ্ধে জিতে গেলে আমাদের আশা থাকবে। এখন একমাত্র ভারতই আমাদের সাহায্য করতে পারে।’

তবে এসবের মাঝে আবার হুঙ্কারও ছেড়ে রাখলেন শোয়েব। রসিকতার ছলে বললেন, ‘আমরা বাকি দুটো ম্যাচ জিতব। আর ভারত ইংল্যান্ডকে হারাবে। তারপর সেমিফাইনালে মুখোমুখি হয়ে ভারতকে হারাব।’

দৈনিক বরিশাল ২৪

সেমিতে ভারতকে হারাবে পাকিস্তান: শোয়েব

শনিবার, জুন ২৯, ২০১৯ ২:৫৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান   বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড   সিরিজ জয় বাংলাদেশের   ডে কেয়ার-শিশু শিক্ষায় ‘শ্রমিক সন্তুষ্টি’ বেড়েছে প্রায় দ্বিগুণ   ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী   এক মাসে এক ডজন ডিমে দাম বেড়েছে ৩০–৪০ টাকা, সবজি–মাছ–মাংসও চড়া   তরমুজে ইঁদুর মারার বিষেই মৃত্যু একই পরিবারের সেই ৪ জনের   ভারত থেকে আসা পানির ঢলে নিমজ্জিত গোমস্তাপুরের বিস্তীর্ণ বোরো খেত, দিশাহারা কৃষক   চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছে নতুন ঠিকানা, উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী   রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ   বৃষ্টির কাছে হার মানছে সবাই, চট্টগ্রাম শহরে অসহনীয় জলাবদ্ধতা   চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী   বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের   ইমতিয়াজ চৌধুরী লাখুটিয়া দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত   ২০২৬ সালের এসএসসি পরীক্ষা উপলক্ষে স্কলার আইডিয়াল স্কুলের বিদায় সংর্বধনা অনুষ্ঠিত   বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড   সবজির দামে ঊর্ধ্বগতি, ভোগান্তিতে ক্রেতারা   বাবুগঞ্জের চাঁদপাশা হাইস্কুলের এসএসসি পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত   ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে