স্ত্রীকে নিয়ে জোয়াল টেনে সংসার চালান ৭০ বছরের বৃদ্ধা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪স্ত্রীকে নিয়ে জোয়াল টেনে সংসার চালান ৭০ বছরের বৃদ্ধা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৪, ২০১৯ ৩:০৫ অপরাহ্ণ
A- A A+ Print

স্ত্রীকে নিয়ে জোয়াল টেনে সংসার চালান ৭০ বছরের বৃদ্ধা

৯৬

অনলাইন নিউজ: সামনে স্বামী পিছনে স্ত্রী এভাবে সামনে পিছনে করে জোয়াল টেনে প্রতিটি সরিষার দানা থেকে ফোঁটা ফোঁটা তেল বের করেন অতুল তেলী (৭০)।

অতুলের এ অতুলনীয় খাঁটি সরিষার তেলের কদর অনেক। ঘানি থেকে ফোঁটা ফোঁটা তেল পরলেও তাদের চোয়াল বেয়ে পায়ের পাতা অবধি ঘাম ঝরে বৃষ্টির ফোঁটার মত।

রোববার নিতাই ইউনিয়নের তেলীপাড়ার অতুল উদ্দিনের বাড়ীতে গিয়ে এদৃশ্য দেখা যায়। তেলী পাড়ার মরহুম ছকিন উদ্দিনের ছেলে অতুল উদ্দিন (৭০)। তিনি বাপ দাদার পেশা আকঁড়ে ধরে আছেন এখনো। তার প্রথম স্ত্রী কাচনাতন বেওয়া অনেক আগেই মারা গেছেন।

ওই স্ত্রীর ৬ মেয়ে ১ ছেলে, ৫ মেয়েকে ধার দেনা করে ও ঘানি টানা বলদ বিক্রি করে বিয়ে দিয়েছে কোন রকমে। এখনো একটি বিবাহ যোগ্য মেয়ে রয়েছে। তার প্রথম স্ত্রী মারা যাওয়ার কয়েক মাস পর বিয়ে করেন হাওয়া বেগমকে।

এই হাওয়া এখন অতুলের তেলের ঘানি টানার একমাত্র সাথী। ঘানির জোয়াল টানেন কখনো অতুল কখন হাওয়া। তারা প্রতিদিন ৫ কেজি সরিষা মারেন।

৫ কেজি সরিষা থেকে তেল হয় ১ কেজি ২৫০ গ্রাম । এই তেল পুরনো একটি মরিচা ধরা বাই-সাইকেলে করে নিয়ে যান স্থনীয় একটি শশ্বান বাজারে।

৩২০টাকা কেজি দরে বিক্রি করে লাভ করেন ৭০ টাকা এবং আড়াই কেজি খৈল বিক্রি করেন ৮০ টাকা। মোট ১৫০ টাকায় চলে তার সংসার।

যে ঘরে তিনি ঘানি স্থাপন করেছেন সে ঘরটিও অনেক পুরনো হয়ে গেছে। মরিচা ধরে টিন গুলো ফুটো হয়েছে। আকাশে মেঘ ডাকলে তাদের খেয়ে না খেয়ে থাকতে হয়। অতুল তেলীর বাড়ীতে গেলে এসব কথা হয় তার সাথে।

তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কাধের জোয়াল রেখে গামছা দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলেন, ৪০ বছর থাকি মুই জোংগাল টানো বাহে। মোর দুই হাতত কড়া পরি গেইছে। এই বুড়া বয়সে আর পাওনা।

দৈনিক বরিশাল ২৪

স্ত্রীকে নিয়ে জোয়াল টেনে সংসার চালান ৭০ বছরের বৃদ্ধা

রবিবার, আগস্ট ৪, ২০১৯ ৩:০৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি