১০৫ টাকার মশা প্রতিরোধী মলম ৬৫০ টাকা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪১০৫ টাকার মশা প্রতিরোধী মলম ৬৫০ টাকা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৬, ২০১৯ ২:৩৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

১০৫ টাকার মশা প্রতিরোধী মলম ৬৫০ টাকা

১৪

অনলাইন নিউজ: রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় চাহিদা বেড়েছে মশাপ্রতিরোধী মলম ও অন্যান্য সামগ্রীর।

এ সুযোগে রাতারাতি দাম কয়েকগুণ বেড়েছে এসব সামগ্রীর। বিশেষ করে ভারতীয় প্রতিষ্ঠান ডাবরের মলম ওডোমসের দাম সাড়ে সাত গুণ বাড়িয়ে বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী।

মলমটির গায়ে লিখিত মূল্য ৮৮ রুপি (বাংলাদেশি মূদ্রায় ১০৫ টাকা)। অথচ গত কয়েক দিনে দাম পাঁচগুণ বেড়ে রাজধানীর কোথাও মলমটি বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়, কোথাও ৮০০ টাকায়।

রাজধানীর গুলশান-২ এলাকায় সোমবার (৫ আগস্ট) অভিযান চালিয়ে এর প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ অপরাধে ল্যাভেনডার ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মো. মাসুম আরেফিন, আফরোজা রহমান ও মো. আব্দুল জব্বার মণ্ডল।

এছাড়াও অভিযান চলাকালে অবৈধ বিদেশি প্রসাধনী বিক্রির অপরাধে ইউনাইটেড ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

প্যাকেটজাত মিষ্টিতে উৎপাদনের তারিখ, মেয়াদ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকা ও ওজনে কম দেয়ার অপরাধে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানের কাছ থেকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তদারকিতে সার্বিক সহায়তা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১ এর সদস্যরা।

দৈনিক বরিশাল ২৪

১০৫ টাকার মশা প্রতিরোধী মলম ৬৫০ টাকা

মঙ্গলবার, আগস্ট ৬, ২০১৯ ২:৩৯ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ফ্যামিলি কার্ড উদ্বোধনের আগেই বস্তিবাসীর মোবাইলে পৌঁছে গেল টাকা   ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   আজ নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান   দারিদ্র্য বিমোচনে জাকাত বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী   জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশও রাজপথে ছিল: আইজিপি   বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে আলোচনায় বিএনপির ১০ নেতা!   বাবুগঞ্জে প্রগতি মানবকল্যান ট্রাস্টের উদ্যোগে শতাধিক পরিবারে আর্থিক সহায়তা প্রদান   সব ধরনের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা   দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, উদ্বেগের কারণ নেই : জ্বালানিমন্ত্রী   ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব আহসান   খামেনিকে হত্যায় ‘ব্লু স্প্যারো’ মিসাইল ছুড়েছিল ইসরায়েল   সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’র কমিটি ঘোষণা   ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ   বাগেরহাটে খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা   দক্ষিণাঞ্চলে বিস্তৃত প্রাকৃতিক সম্পদে ভরপুর সুন্দরবন   সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের পক্ষকাল ব্যাপী সহীহ কোরআন প্রশিক্ষণ সম্পন্ন   বরিশাল বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায় তসলিম উদ্দিন, দাবি জোড়ালো হচ্ছে তৃণমূলে    রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের মানবন্টন দেখুন