‘আওয়ামী লীগ’কে জাতীয় পার্টি সমর্থন না দিলে আরও একুশ বছর রাস্তায় রাস্তায় ঘুরতে হতো’
সোহেল আহমেদঃ আওয়ামী লীগকে যদি সেদিন জাতীয় পার্টি সমর্থন না দিতো তাহলে আরও একুশ বছর রাস্তায় রাস্তায় ঘুরতে হতো বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ও বরিশাল জেলা জাপার সদস্য সচিব ইকবাল হোসেন তাপস। দলের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে এক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে বর্তমান সরকারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরতে গিয়ে বলেন, বিএনপি গত ১২ বছর ক্ষমতার বাহিরে থেকে সাংগঠনিক শক্তিবৃদ্ধি করতে পারছে না, ক্রমেই দূর্বল সংগঠনে রুপ নিচ্ছে। তাই সেদিন যদি আওয়ামী লীগ কে জাতীয় পার্টি সমর্থন না দিতো আজকের দিনেও এই আওয়ামী লীগ আরও একুশ বছর রাস্তায় রাস্তায় ঘুরতে হতো। বক্তব্যের একপর্যায়ে জনাব তাপস বলেন, পল্লী বন্ধু সাবেক জনপ্রিয় রাস্ট্র প্রতি হোসেইন মুহাম্মদ এরশাদ এর স্বপ্ন বাস্তবায়নের জোড় দাবি জানান।
আজ ১লা জানুয়ারী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে বিশাল শোডাউন করেছে নেতাকর্মীরা। শনিবার বিকালে বরিশাল নগরীর চকবাজার জেলা পরিষদ প্রাঙ্গণে জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত সমাবেশে যোগ দিতে সকাল থেকে কর্মীসমর্থকরা নগরে প্রবেশ শুরু করে। একপর্যায়ে সমাবেশ স্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এর আগে আনন্দ র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বরিশাল জেলা জাপার আহবায়ক অধ্যাপক (অব.) মহসিন-উল-ইসলাম হাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জাপা যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এসএম পারভেজ, জাপা কেন্দ্রীয় সদস্য ও মহানগর জাপা সহ-সভাপতি রফিকুল ইসলাম গফুর, জাপা কেন্দ্রীয় নেতা সেরনিয়াবাত সেকেন্দার মিয়া, জাপা জেলা নেতা অ্যাডভোকেট আ. জলিল, রুস্তুম আলি খান, আকতার হোসেন সপ্রু, কামরুজ্জান চৌধুরী কামাল, মামুন মোর্সেদ ফোরকান তালুকদার, নজরুল ইসলাম, মঞ্জুরুল আলম খোকন, খাজা সফিউল্লাহ দিপু, বাবু ননি গোপাল, ইরান চৌধুরী প্রমুখ। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।
এর আগে নগরীর ত্রিশটি ওয়ার্ডসহ জেলার বিভিন্ন উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড বহন করে সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন নেতারা।












