আগৈলঝাড়ার শিক্ষকরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সাড়ে ৩ লাখ টাকা দিলেন
শামীম আহমেদঃ করোনা মোকাবেলায় দেশ ও জনগনের কল্যানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সাড়ে ৩ লক্ষাধিক টাকা প্রদান করেছেন আগৈলঝাড়া উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা করোনা ভাইস মোকাবেলায় দেশ ও জনগনের কল্যানে তাদের বৈশাখী ভাতার ২০ভাগ অংশ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করেছেন।
রবিবার আগৈলঝাড়া সোনালী ব্যাংক শাখা থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রাথমিক শিক্ষকদের বৈশাখী ভাতার ২০ ভাগ অংশ হিসেবে ৩ লাখ ৫৮হাজার ৫শ ৩৫ টাকার ব্যাংক ড্রাফট করা হয়। সোমবার সকালে ওই
টাকার ড্রাফট প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবরে প্রেরন করা হয়েছে।












