আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৮, ২০১৯ ১:৩২ পূর্বাহ্ণ
A- A A+ Print

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন

৪৮

অনলাইন নিউজ:আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন শনিবার (২৮ সেপ্টেম্বর)। বর্তমানে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন জাতির জনকের কন্যা।

এদিকে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুক্রবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন, সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, দলটির উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। বাবা-মায়ের প্রথম সন্তান শেখ হাসিনার ডাক নাম ছিলো হাসু। ভাইবোনদের মধ্যে শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া কেউই জীবিত নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধুকে স্বপরিবারে গুলি করে হত্যা করে তৎকালিন সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যরা।

১৯৮১ সালের ১৩-১৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। দলের সভাপতি নির্বাচিত হওয়ার পর ওই বছরের ১৭ মে দেশে প্রত্যাবর্তন করেন তিনি। এরপর দীর্ঘ রাজনেতিক জীবনে ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে। বিগত ১/১১ এর পর ২০০৮ সালের নির্বাচনে জিতে ফের ক্ষমতায় আসে আওয়ামী লীগ। সেই থেকে টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রীর পদে রয়েছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা।

দৈনিক বরিশাল ২৪

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন

শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০১৯ ১:৩২ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড