আপনাদের সংখ্যালঘু না আপনজন হিসেবে মানি: প্রধানমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আপনাদের সংখ্যালঘু না আপনজন হিসেবে মানি: প্রধানমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ১৪, ২০২১ ৬:৪৩ অপরাহ্ণ
A- A A+ Print

আপনাদের সংখ্যালঘু না আপনজন হিসেবে মানি: প্রধানমন্ত্রী

৪৬

অনলাইন নিউজঃহিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা আপনাদের সংখ্যালঘু না আমরা আপনাদের আপনজন হিসেবে মানি।

বৃহস্পতিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত শারদীয় দুর্গাপূজার মহানবমীর অনুষ্ঠানে তিনি এ কথা জানান। গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, নিজেরা নিজেদের ক্ষুদ্র সম্প্রদায়, অমুক-তমুক মনে করবেন কেন?এই মাটিতে আপনার জন্ম। এই মাটিতে আপনাদের যাদের জন্ম, আপনারা তারই সন্তান। কাজেই এখানে সবাই নিজেদের অধিকারে বসবাস করেন।

প্রধানমন্ত্রী বলেন, এখানে নিজেদের সংখ্যালঘু সংখ্যাগুরু এই সংখ্যা দিয়ে বিচার করবেন না। স্বাধীন বাংলায় স্বাধীন নাগরিক হিসেবে বসবাস করবেন। সেই আত্মবিশ্বাসটা আপনাদের মাঝে থাকতে হবে। এটাই আমি চাই।

ADVERTISEMENT

সরকার প্রধান বলেন, আমি আপনাদের আবারও অনুরোধ করব আপনারা কখনোই নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না।

‘আমাদের এই দেশের নাগরিক হিসেবে মানি। সমঅধিকারে আপনারা বসবাস করেন। আপনারা সমঅধিকার ভোগ করবেন। সমঅধিকার নিয়ে আপনাদের ধর্ম পালন করবেন, উৎসব পালন করবেন। সেটাই আমরা চাই।’

এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের আসল নীতি এবং আমাদের আদর্শ। আপনারা জানেন আমাদের ধর্ম ইসলাম এই বিবেদের কথা বলে নাই।

কুমিল্লার সংঘর্ষের ঘটনায় প্রধানমন্ত্রী বলেন, যে ঘটনা ঘটেছে সে ঘটনায় আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলাম। এ ব্যাপারে যথযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেখানে যেখানে এধরনের ঘটনা ঘটাবে সেখানেই তাদেরকে খুঁজে বের করা হবে। আমরা অতীতে করেছি এবং আমরা সেটা করতেও পারব। যথাযথ শাস্তি তাদের দিতে হবে। এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে এমন করতে কেউ সাহস না পায়। সূত্রঃ যুগান্তর

দৈনিক বরিশাল ২৪

আপনাদের সংখ্যালঘু না আপনজন হিসেবে মানি: প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, অক্টোবর ১৪, ২০২১ ৬:৪৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে