ইপিজেড এলাকায় মানবিক কাজে জনপ্রিয় যুবদল নেতা ফোরকান আহমেদ
সোহেল আহমেদঃ চট্টগ্রাম নগরের ৩৯ নং ওয়ার্ড ইপিজেড থানা এলাকায় নানা ধরণের মানবিক কাজে অংশ নিয়ে জনপ্রিয়তা অর্জ ন করেছেন যুবদল নেতা ফোরকান আহমেদ। করোনাকালে দেশ যখন ভয়াবহ বিপর্যায়ের মুখে তখন ধর্মবর্ণ নির্বিশেষে বিপদগ্রস্থ অসহায় মানুষের পাশেে নানা শ্রেণি পেশার মানুষ এগিয়ে এসেছেন।
বিগতো সরকারের হামলা মামলা সহ বিভিন্ন চাপের মুখেও মানবিক কাজে পিছিয়ে ছিলেননা যুবদলের এই নেতা। কয়েকজন বন্ধু মিলে নিজেদের অর্থায়নে প্রকৃত অভাবগ্রস্থ মানুষদের খুঁজে খুঁজে মানবিক সহায়তা প্রদান করেন। এতে তিনি এলাকায় ব্যাপক প্রশংসিত হন। শুধু তাই নয়, দেশের বিভিন্ন স্থানের মতো ইপিজেড এলাকাতেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতি সাধারণ মানুষ আকৃষ্ট হয়।
যুবদল নেতা ফোরকান আহমেদ ৫ আগস্ট পরবর্তি সময়ে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত, ফ্রি মেডিকেল ক্যাম্প সহ বিভিন্ন সামাজিক কাজ অব্যাহত রেখেছেন বলে জানা গেছে।












