ভাটার টানে কাত, তারপর ডুবল চরমোনাই মাহফিলের লঞ্চ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভাটার টানে কাত, তারপর ডুবল চরমোনাই মাহফিলের লঞ্চ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ০১, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
A- A A+ Print

ভাটার টানে কাত, তারপর ডুবল চরমোনাই মাহফিলের লঞ্চ

১১৬৩

মোঃ রফিকুল ইসলামঃ ভোরের আলো ফোটার আগেই সব কাজ শেষ হয়েছিল। যাত্রী নামানো হয়ে গেছে, নদীও তখন শান্ত। কিন্তু দুপুর গড়াতেই দৃশ্যটা বদলে গেল। ভাটার টানে পানি নামতে শুরু করতেই হঠাৎ কাত হয়ে পড়ে রিজার্ভ লঞ্চ ‘মানিক-০৪’। কিছুক্ষণের মধ্যেই ধীরে ধীরে ডুবে যায় লঞ্চটি।

ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরের দিকে বরিশালের চরমোনাই ঘাট এলাকায়। তবে স্বস্তির বিষয়, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যাত্রীরা সবাই চরমোনাই মাহফিলের অংশ নেয়ায় লঞ্চটিতে যাত্রীদের কেউ ছিলেন না।

লঞ্চ সংশ্লিষ্টরা জানান, গতকাল রাতে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা লঞ্চটি ভোরে চরমোনাই পৌঁছে যাত্রী নামিয়ে ঘাটে নোঙর করে রাখা হয়েছিল। তখনও পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু ভাটার সময় পানি দ্রুত নেমে গেলে লঞ্চটির পেছনের অংশ নিচে বসে যায়। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে কাত হয়ে ডুবে যায় পুরো লঞ্চ।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, লঞ্চটি যথেষ্ট মজবুতভাবে বেঁধে রাখা হয়নি। ফলে পানির স্তর কমার সঙ্গে সঙ্গে এটি নিয়ন্ত্রণ হারায়। নদীর তলদেশের সঙ্গে পেছনের অংশ আটকে যাওয়ায় সামনের দিক ভেসে থাকে কিছুক্ষণ, পরে সেটিও ডুবে যায়।

ঘটনার সময় লঞ্চে কোনো যাত্রী বা কর্মী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। তবে লঞ্চের ভেতরে রাখা মুসল্লিদের কিছু সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ বলেন, ‘লঞ্চটি যাত্রী নামানোর পর খালি অবস্থায় ছিল। ভাটার কারণে পানি কমে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হননি।

দৈনিক বরিশাল ২৪

ভাটার টানে কাত, তারপর ডুবল চরমোনাই মাহফিলের লঞ্চ

বুধবার, এপ্রিল ১, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা