ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশ্বখ্যাত ভারোত্তলক রেবেকা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশ্বখ্যাত ভারোত্তলক রেবেকা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ৩০, ২০২০ ৪:৪১ অপরাহ্ণ
A- A A+ Print

ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশ্বখ্যাত ভারোত্তলক রেবেকা

৭৮

অনলাইন নিউজ: বিশ্ববিখ্যাত ভারোত্তলক রেবেকা কোহা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র লাটভিয়ার অধিবাসী এ নারী ইসলামের অনুসারী হিসেবে হিজাব পরিধানও শুরু করেছেন।

রবিবার রাতে ইনস্টগ্রামে একটি ছবি পোস্ট করে ইসলাম গ্রহণের বিষয়টি সবার সামনে তুলে ধরেন তিনি। তিনি লিখেন, আজকের দিনটি আমার কাছে একটি বিশেষ দিন। কারণ আজ আমি ইসলাম গ্রহণ করেছি।

তিনি আরও লিখেন আজ দুপুর তিনটা ৪৮ মিনিটে আমি কালেমা শাহাদত পাঠ করে ইসলাম গ্রহণ করি। আমার দৃঢ় বিশ্বাস, আমি জীবনের নতুন এক অধ্যায় শুরু করেছি।

এছাড়া তার কোনও ছবি প্রকাশ না করার অনুরোধ করে লিখেন, ‘একজন মুসলিম হিসেবে সবার প্রতি আমার অনুরোধ, এখন থেকে কেউ যেন আমার কোনও ছবি পোস্ট না করে। আমার চুল ও শরীরের কোনও অঙ্গ প্রকাশ পায় এমন কোনও ছবি কেউ যেন প্রকাশ না করে। ’

তার এ মহৎকর্মে সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেন, ‘যারা আমার সিদ্ধান্তে সমর্থন করে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থেকেছে সবার প্রতি আমি কৃতজ্ঞ। ’

১৯৯৮ সালের ১৯ মে লাটভিয়ারে জম্মগ্রহণ করেন কোহা। মাত্র ২২ বছর বয়সে তিনি ভারোত্তলনে প্রতিযোগিতায় নিজেকে বিশ্বসেরাদের কাতারে নিয়ে যান। ২০১৮ সালের মধ্যে তিনি ৫৮ কেজি বিভাগে বিশ্ব ভারোত্তলন প্রতিযোগিতায় দুই বার ইউরোপীয় চ্যাম্পিয়ন হন। এছাড়াও ইন্টারন্যাশনাল ওয়েটলিফটিং ফেডারেশন আয়োজিত প্রতিযোগিতায় ৫৯ কেজি বিভাগে অংশগ্রহণ করে দুই বার বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ন হন।

রেবেকা কোহা ২০১৬ সালে ৫৩ কেজি বিভাগে সামার অলিম্পিকে চতুর্থ স্থান অধিকার করেন। একই বছর তিনি লাটভিয়া থেকে ‘রাইজিং স্টার অব দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিত হন। গত মে মাসের ১৯ তারিখ কোহার জম্মদিনে কাতারের ডিসকাস থোয়ার মুয়াজ মুহাম্মাদ ইবরাহিমের সঙ্গে বিবাহকার্য সম্পন্ন করেন। সূত্র: এমবিএস নিউজ ও বিডি প্রতিদিন

দৈনিক বরিশাল ২৪

ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশ্বখ্যাত ভারোত্তলক রেবেকা

বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২০ ৪:৪১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’