কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ২৩, ২০২৬ ১:৫৫ অপরাহ্ণ
A- A A+ Print

কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা

৪৫

অনলাইন নিউজ: সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় ভ্যানগাড়িতে করে নিয়মিত চানাচুর বিক্রি করেন আমির উদ্দিন (৩৫)। গতকাল রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে হঠাৎ ভ্যানের চাকার কাছে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। কুড়িয়ে নিয়ে অন্য জিনিসের সঙ্গে এর ভেতরে পান প্রায় তিন ভরির স্বর্ণালংকার। পরে মালিকের সন্ধান পেয়ে প্রায় চার ঘণ্টা পর ব্যাগটি ফিরিয়ে দেন এই চানাচুর বিক্রেতা।

গতকাল রাত ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে স্বর্ণালংকারসহ ব্যাগটি প্রকৃত মালিকের হাতে তুলে দেন আমির উদ্দিন। সততায় মুগ্ধ হয়ে তাঁকে পাঁচ হাজার টাকা উপহার দেন স্বর্ণালংকারের মালিক সজল তালুকদার।

সজল তালুকদার জানান, তিনি শহরের আবুল হোসেন রোডে পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন। রোববার বিকেলে স্বর্ণের এক জোড়া চুড়ি ও দুটি আংটি পরিষ্কার করাতে শহরের একটি স্বর্ণালংকারের দোকানে যান তাঁর স্ত্রী। সঙ্গে ছিলেন সজল ও তাঁদের দুই শিশুসন্তান। কাজ শেষে তাঁরা আলফাত স্কয়ার হয়ে রিকশায় বাসায় ফেরেন। বাসার সামনে নেমে দেখেন, স্ত্রীর হাতের ব্যাগটি নেই। কীভাবে বা কোথায় ব্যাগটি পড়ে গেছে, তা বুঝতে পারছিলেন না তাঁরা।

এরপর সজল দুই বন্ধুকে নিয়ে প্রথমে থানায় গিয়ে বিষয়টি জানান। পরে ব্যাগটির সন্ধান করতে থাকেন। একপর্যায়ে হতাশ হয়ে বাসায় ফিরে যান। তাঁর বন্ধুরা অন্য একটি রিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে সজলের স্ত্রীর স্বর্ণালংকার হারানোর বিষয়টি নিয়ে তাঁরা কথা বলছিলেন। তাঁদের বহনকারী তরুণ রিকশাচালক আবু সাইদ কথাটি শুনে জানান, একজন চানাচুর বিক্রেতা একটি ব্যাগ পেয়ে মালিককে খুঁজছেন। সজলকে খবর দিয়ে বন্ধুরা আমির উদ্দিনের কাছে যান।

ব্যাগটিতে ছিল প্রায় তিন ভরি ওজনের এসব স্বর্ণালংকার
ব্যাগটিতে ছিল প্রায় তিন ভরি ওজনের এসব স্বর্ণালংকারছবি: প্রথম আলো

ব্যাগটি পাওয়ার সময় রিকশাচালক আবু সাইদ ছিলেন পাশেই ছিলেন বলে জানান আমির উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ‘সোনা দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম। পরে ছেলেরে দিয়া ঘরও পাঠাইছি সাবধানে রাখবার লাগি। আমার দোকানও রাখা নিরাপদ না, তিনবার দোকান চুরি অইছে।’

আমির উদ্দিন শহরের পশ্চিমবাজার এলাকার বাসিন্দা। তাঁর দাবি, সেখানে একটি ভাঙাচোরা ভাড়া ঘরে সপরিবারে থাকেন। তাঁর নিজের কোনো ঘরবাড়ি নেই। স্বর্ণালংকারগুলো রেখে দিতে পারতেন—এমন কথার জবাবে আমির উদ্দিন বলেন, ‘ছোটবেলা থাকি কষ্ট করি চলি। পরের জিনিসে লোভ নাই।’

আমির উদ্দিনের সততার প্রশংসা করেন স্বর্ণালংকারের মালিক সজল তালুকদার (ডানে)
আমির উদ্দিনের সততার প্রশংসা করেন স্বর্ণালংকারের মালিক সজল তালুকদার (ডানে)ছবি: প্রথম আলো

আমির উদ্দিনের সততার প্রশংসা করেছেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ। তিনি প্রথম আলোকে বলেন, ‘থানায় জানানোর পর আমরা সজল তালুকদারের সঙ্গে লোক দিয়ে ব্যাগটির খোঁজ করি। পরে তাঁরা আমির উদ্দিনসহ থানায় আসে। আমির উদ্দিনকে ভালো লোক মনে হয়েছে। এ কারণে ব্যাগটি ফেরত পাওয়া গেছে।’

আমির উদ্দিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন সজল তালুকদার। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা তিনটা মানুষ চার ঘণ্টা ব্যাগটা খুঁজছি। আমির উদ্দিন লোকটারে সরল মনে অইছে। টাকা নিতে চায়নি, জোর করে দিছি। আমার কাছে তখন এই টাকাই ছিল।’সূত্র:প্রতম আলো।

দৈনিক বরিশাল ২৪

কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা

সোমবার, নভেম্বর ২৩, ২০২৬ ১:৫৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’