একুশের ভাষাসৈনিক ইউসুফ হোসেনকে বিশেষ সম্মাননা দিলেন জেলা প্রশাসক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪একুশের ভাষাসৈনিক ইউসুফ হোসেনকে বিশেষ সম্মাননা দিলেন জেলা প্রশাসক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২১, ২০২১ ৩:০০ পূর্বাহ্ণ
A- A A+ Print

একুশের ভাষাসৈনিক ইউসুফ হোসেনকে বিশেষ সম্মাননা দিলেন জেলা প্রশাসক

৪৩

মোঃ শহিদুল ইসলামঃ একুশের সৈনিক বরিশালের অহংকার ভাষাসৈনিক ইউসুফ হোসেন কালুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

ভাষার মাস ফেব্রুয়ারি। বাঙালির সংস্কৃতির ও মননের প্রতীক ভাষার দাবিতে ১৯৫২ সালে পুরো মাসই ছিল আন্দোলনে উত্তাল। তাই ফেব্রুয়ারির প্রতিটি দিনই বাঙালি জাতির জন্য অহঙ্কার আর গৌরবের দিন। গৌরবময় চিরভাস্বর দিনগুলো যাদের জন্য ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে তাদের একজন বরিশালের ভাষাসৈনিক ইউসুফ হোসেন কালু। ভাষা আন্দোলনের তখনকার যুবক আজ ৯৫ বছরের বৃদ্ধ আর শারীরিক অসুস্থতা তাকে শয্যাশায়ী করেছে। ২১ ফেব্রুয়ারি মহান শহিস দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার নিজ উদ্যোগে আজ ২০ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৫ টায় নগরীর বগুড়া রোড, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন খন্দকার বাড়ির গল্লিতে জেলা প্রশাসনের বিশেষ সম্মাননা এবং তার খোঁজ খবর নিতে ভাষা সৈনিক ইউসুফ হোসেন কালুর বাড়িতে ছুটে যান। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি ফলমূল এবং আর্থিক অনুদানের মাধ্যমে সম্মাননা জানান জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন ভাষা সৈনিক ইউসুফ হোসেন কালুর স্ত্রী, একমাত্র পুত্র ও তার পরিবারের অন্যান্য সদস্য , উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, বীর প্রতীক কে এস এ মহিউদ্দিন মানিক, এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বরিশাল বলেন আজ আমরা দেশ ও ভাষা পেয়েছি যাদের আত্মত্যাগ ও সংগ্রামের বিনিময়ে, তাদের অবদান আমরা কোন ভাবে অস্বীকার করতে পারিনা। ভবিষ্যত প্রজন্মকে গৌরবের সে সকল ইতিহাস জানাতে হলে এই সকল বীর সৈনিকদের কে মনে রাখতে হবে এবং তাদের পাশে এসে আমাদের দাঁড়াতে হবে। সে লক্ষ্যেই আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষাসৈনিক ইউসুফ হোসেন কালুকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

একুশের ভাষাসৈনিক ইউসুফ হোসেনকে বিশেষ সম্মাননা দিলেন জেলা প্রশাসক

রবিবার, ফেব্রুয়ারি ২১, ২০২১ ৩:০০ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল