এবার পহেলা জানুয়ারি হচ্ছে না ‘বই উৎসব’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪এবার পহেলা জানুয়ারি হচ্ছে না ‘বই উৎসব’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ২৮, ২০২৩ ৭:৫৭ অপরাহ্ণ
A- A A+ Print

এবার পহেলা জানুয়ারি হচ্ছে না ‘বই উৎসব’

৫০

অনলাইন নিউজঃ প্রতিবছর পহেলা জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার মাধ্যমে ‘বই উৎসব’ উদ্‌যাপন করে সরকার। বই ছাপিয়ে প্রস্তুতি নিলেও এবারের ‘বই উৎসব’ জাতীয় নির্বাচনের পর হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠানে এ প্রসঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, ‘বই ছাপিয়ে প্রস্তুতি নেয়া হলেও জাতীয় নির্বাচনের কারণে এবার বছরের প্রথম দিন ‘বই উৎসব’ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এবার বই উৎসবটা ঠিক ১ জানুয়ারি নাকি নির্বাচনের পর ১০-১১ তারিখে হবে, সেটা নিয়ে আলোচনা চলছে। আমরা একটা সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘৭ জানুয়ারি জাতীয় নির্বাচন। তাই বই উৎসব নিয়ে ভাবতে হচ্ছে। নির্বাচনের পর সময়টা কেমন থাকবে, সেটাও বিবেচনায় নিতে হবে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হয়। সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে শিগগিরই সেটা জানাতে পারব।’

উল্লেখ্য, ২০১০ সাল সরকার বছরের প্রথম দিন থেকে বিনা মূল্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিয়ে বই উৎসব করছে।

সূত্রঃবাংলাদেশ জার্নাল

দৈনিক বরিশাল ২৪

এবার পহেলা জানুয়ারি হচ্ছে না ‘বই উৎসব’

মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩ ৭:৫৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান