এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যেভাবে হবে মানবণ্টন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যেভাবে হবে মানবণ্টন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ০৮, ২০২১ ১:৫৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যেভাবে হবে মানবণ্টন

৩৭

অনলাইন নিউজঃএ বছর এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসে তিনটি বিষয়ে প্রত্যেক পত্রে ৩২ নম্বরের পরীক্ষা দিতে হবে। অন্যদিকে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের প্রতি পত্রে পূর্ণমান হবে ৪৫।

সিলেবাস সংক্ষিপ্ত হওয়ার পাশাপাশি এবার পরীক্ষার্থীরা অনেক বেশি প্রশ্নের মধ্য থেকে উত্তর দেওয়ার জন্য বাছাই করার সুযোগ পাচ্ছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষাবোর্ড সমন্বয় উপকমিটির প্রধান অধ্যাপক নেহাল আহমেদ চৌধুরী আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে বলেন, সব শিক্ষা প্রতিষ্ঠানকে পরীক্ষার মানবণ্টনের ব্যাপারে জানানো হয়েছে। এছাড়া শিক্ষাবোর্ডের ওয়েবসাইটেও এসএসসি ও এইচএসসির মানবণ্টনের সব তথ্য প্রকাশ করা হয়েছে।

তিনি জানান, তিন ঘণ্টার বদলে এবার দেড় ঘণ্টায় পরীক্ষা হবে। এর মধ্যে এক ঘণ্টা ১৫ মিনিট থাকবে লিখিত পরীক্ষার জন্য। বহুনির্বাচনী পরীক্ষার জন্য সময় থাকবে ১৫ মিনিট।

এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষায় আটটি প্রশ্ন থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। এই দুই প্রশ্নের মোট মান হবে ২০। এছাড়া বহুনির্বাচনী ২৫টি প্রশ্ন থেকে উত্তর দেওয়ার জন্য ১২টি প্রশ্ন বাছাই করার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। এই ১২টি প্রশ্নের মোট মান হবে ১২।

অন্যদিকে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের লিখিত পরীক্ষায় ১১টি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মোট মান হবে ৩০। এছাড়া বহুনির্বাচনী ৩০টি প্রশ্নের মধ্যে উত্তর দিতে হবে ১৫টি। এর মান হবে ১৫।

মহামারিতে দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৪ নভেম্বর। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ২ ডিসেম্বর। পরীক্ষা শেষ হবে যথাক্রমে ২৩ নভেম্বর ও ৩০ ডিসেম্বর।

সূত্রঃ দ্য ডেইলি স্টার

দৈনিক বরিশাল ২৪

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যেভাবে হবে মানবণ্টন

শুক্রবার, অক্টোবর ৮, ২০২১ ১:৫৫ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে