করোনা আতঙ্কের মাঝেও থেমে নেই গৌরনদী হাইওয়ে পুলিশের চাঁদাবাজি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪করোনা আতঙ্কের মাঝেও থেমে নেই গৌরনদী হাইওয়ে পুলিশের চাঁদাবাজি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ১৩, ২০২০ ১:৫৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

করোনা আতঙ্কের মাঝেও থেমে নেই গৌরনদী হাইওয়ে পুলিশের চাঁদাবাজি

৪৪

শামীম আহমেদঃ  করোনার কারণে অঘোষিত লকডাউনে জরুরি পন্যবাহী যানবাহন ছাড়া বন্ধ রয়েছে
ঢাকা-বরিশাল মহাসড়কের সকল প্রকার যানবাহন চলাচল। তারপরেও থেমে নেই জেলার গৌরনদী হাইওয়ে
থানা পুলিশের চাঁদাবাজি।

বছরের বারোমাসই প্রকাশ্যে গৌরনদীর চারটিস্থানে নিরাপত্তা চৌকির নামে দিনরাত সমান তালে
চাঁদাবাজি করে আসছিলো হাইওয়ে থানা পুলিশ। করোনার কারণে বর্তমানে যানবাহন চলাচল বন্ধ
থাকলে মহাসড়কে চলাচল করা জরুরি পন্যবাহী যানবাহন থেকেই চলছে হাইওয়ে থানা পুলিশের রমরমা
চাঁদাবাজির ঘটনা।

এবার তারা সরকারী নির্দেশনার নামে ভিন্নপন্থায় চাঁদাবাজি করে আসছেন। অসংখ্য ভূক্তভোগিরা অভিযোগ করেন, হাইওয়ে থানা পুলিশ করোনায় সচেতনার নামে মহাসড়কে চলাচলরত মোটরসাইকেল ও ইজিবাইক আটকের নামে নিরবে চাঁদাবাজি করে আসছেন।

এছাড়া সংবাদ সংগ্রহের কাজে মোটরসাইকেলে চলাচলকরা গণমাধ্যমকর্মীরা পরিচয় দেয়া সত্বেও হাইওয়ে
থানা পুলিশ প্রতিনিয়ত তাদের (গণমাধ্যম কর্মীদের) সাথে আপত্তিকর আচারন করছেন।

সূত্রমতে, শনিবার রাতে ভোলা থেকে ছেড়ে আসা এক মাছ ব্যবসায়ীর ট্রাক আটক করেন হাইওয়ে থানা পুলিশ। ভোলার ওই মাছ ব্যবসায়ী সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে অন্যান্য মাছের সাথে ইলিশ মাছ থাকার কারনে তার ট্রাকটি আটক করেন গৌরনদী হাইওয়ে থানার এএসআই সৌমিত্র দাস। পরে তিনি (সৌমিত্র) আমার কাছে মোটা অংকের টাকা ঘুষ দাবী করেন।

প্রায় দুই ঘন্টাপর রাত সাড়ে এগারোটার দিকে মাছ নষ্ট হয়ে যাবার আশঙ্কায় নিরুপায় হয়ে হাইওয়ে থানা পুলিশকে পাঁচ হাজার টাকা দেয়ার পর মাছ বোঝাই আটক ট্রাকটি ছাড়া হয়।

গৌরনদী হাইওয়ে থানার অভিযুক্ত এএসআই সৌমিত্র দাস ঘুষ লেনদেনের বিষয়টি অস্বীকার করে এ বিষয়ে রিপোর্ট না করার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন। এবিষয়ে গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজাহিদুল ইসলাম বলেন, ঘুষ লেনদেনের বিষয়টি আমার জানা নেই।

দৈনিক বরিশাল ২৪

করোনা আতঙ্কের মাঝেও থেমে নেই গৌরনদী হাইওয়ে পুলিশের চাঁদাবাজি

সোমবার, এপ্রিল ১৩, ২০২০ ১:৫৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল