খালেদা জিয়ার সঙ্গে মান্নার সাক্ষাৎ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪খালেদা জিয়ার সঙ্গে মান্নার সাক্ষাৎ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ২৭, ২০২০ ১২:৩৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

খালেদা জিয়ার সঙ্গে মান্নার সাক্ষাৎ

৪২

অনলাইন নিউজঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে এবার ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা‘য় যান মান্না। তারা প্রায় পৌনে একঘণ্টা বৈঠক করেন।

এর আগে ঈদের দিন দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে মান্না টেলিফোনে যুগান্তরকে বলেন, ঈদের শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম, শুভেচ্ছা বিনিময় হয়েছে। ৩৫/৪০ মিনিটের মতো উনার সঙ্গে কথাবার্তা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি ও মানুষের দুর্ভোগের বিষয়টি খালেদা জিয়াকে বলেছেন বলে জানান মান্না।

এসময় তিনি বলেন, সমস্যা তো আছে। আল্লাহ নিশ্চয় আমাদের রহম করবেন। উনি বিশ্বাস করেন যে, সব সংকট কেটে যাবে।

খালেদা জিয়াকে কেমন দেখলেন- জানতে চাইলে জাতীয় ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, মানসিকভাবে তিনি ভালো আছেন। তবে উনি হাতের আঙ্গুল সেভাবে নাড়াতে পারেন না, দাঁড়াতে পারেন না, খেতে পারেন না- এটা বললেন।

গত নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি যে জাতীয় ঐক্যফ্রন্ট গড়েছিল, তার অন্যতম শরিক মান্নার নাগরিক ঐক্য।

দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে কারাগারে যান খালেদা জিয়া। গত ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান তিনি।

দৈনিক বরিশাল ২৪

খালেদা জিয়ার সঙ্গে মান্নার সাক্ষাৎ

বুধবার, মে ২৭, ২০২০ ১২:৩৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড