চট্টগ্রামে কাউন্সিলর হিসেবে শপথ নিলেন ডিউক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রামে কাউন্সিলর হিসেবে শপথ নিলেন ডিউক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৬, ২০১৯ ৩:১৬ অপরাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রামে কাউন্সিলর হিসেবে শপথ নিলেন ডিউক

৫৩

আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধি: চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের উপ-নির্বাচনে বিএনপির একেএম আরিফুল ইসলাম ডিউক কাউন্সিলর হিসেবে শপথ নিয়েছেন।

রোববার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব রোকসানা কাদের।

এসময় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম খান, অতিরিক্ত সচিব মাহবুব হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কাউন্সিলর ডিউককে অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, ‘জনগণ যে বিশ্বাস ও আশা নিয়ে আপনাদের নির্বাচিত করেছেন সে লক্ষ্যে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

গত ২৫ জুলাই উপ-নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা মাসুদ করিম টিটুকে হারিয়ে একেএম আরিফুল ইসলাম ডিউক পেয়েছেন ৩ হাজার ৫৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা মাসুদ করিম টিটু রেডিও প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১৭৯ ভোট।

নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে ভোটগ্রহণ শেষ হয়। ১৭টি ভোট কেন্দ্রের ২২৪টি কক্ষে ভোট ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) উপ-নির্বাচন হয়।

এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা রয়েছে ৪৯ হাজার ৮২৫ জন। এর মধ্যে ২৩ হাজার ৭৪৮ জন পুরুষ এবং ২৬ হাজার ৭৭ জন রয়েছে মহিলা ভোটার। এ ওয়ার্ডে মোট ১৭টি ভোট কেন্দ্রে ভোট কক্ষ আছে ২২৪টি।

নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন মোট ৯ হাজার ৩০৪ জন। যা মোট ভোটের শতকরা ১৮ ভাগ। তবে ইভিএমে ভোট হওয়ায় কোনও ভোট বাতিল হয়নি।

গত ১৭ এপ্রিল বাকলিয়া ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একেএম জাফরুল হক মারা যাওয়ায় গত ১২ জুন ওই ওয়ার্ডে কাউন্সিলর পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর নির্বাচন কমিশন ২৫ জুলাই এ ওয়ার্ডে উপ নির্বাচন সম্পন্ন করে।

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রামে কাউন্সিলর হিসেবে শপথ নিলেন ডিউক

সোমবার, আগস্ট ২৬, ২০১৯ ৩:১৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড