চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংসদ বাদলের জানাজার সময় পরিবর্তন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংসদ বাদলের জানাজার সময় পরিবর্তন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ০৯, ২০১৯ ১২:৫৯ অপরাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংসদ বাদলের জানাজার সময় পরিবর্তন

৫৭

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রামঃ বীর মুক্তিযোদ্ধা ও  সাংসদ  মঈন উদ্দিন খান বাদলের শনিবার( ৯ নভেম্বর)  চট্টগ্রামে ৩টি জানাজা অনুষ্ঠিত হবে। খারাপ আবহাওয়ার কারণে চট্টগ্রামে জানাজার পূর্বের সময় কিছুটা পরিবর্তন করা হয়েছে বলে জানান সাংসদের ব্যক্তিগত সহকারী এস এম হাবিব বাবু। তিনি বলেন, শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় ঢাকা হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে সাংসদের মরদেহ এসে পৌঁছায়। পূর্বের সময়সূচী অনুযায়ী তাঁকে শনিবার ৯ (নভেম্বর) দুপুরে হেলিকপ্টারযোগে চট্টগ্রামে নেয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তা পরিবর্তন করা হয়। এখন সড়কপথে তাঁর লাশ চট্টগ্রামে আনা হবে।

এস এম হাবিব বলেন, শনিবার( ৯ নভেম্বর)  সকাল ১০টায় সাংসদের মরদেহ নিয়ে যাওয়া হবে সংসদের দক্ষিণ প্লাজায়। সকাল সাড়ে ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ স্পিকার, মন্ত্রীপরিষদ ও সংসদ সদস্যরা তাঁকে শ্রদ্ধা নিবেদন করবেন। ১১টায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শহীদ মিনারে সর্বস্তরের লোকের শ্রদ্ধা নিবেদনের জন্য নেয়ার কথা থাকলেও সময়ের স্বল্পতার কারণে তা বাতিল করা হয়েছে।

এ ব্যাপারে পরিবারের বরাত দিয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেন, সাংসদের মরদেহ সড়কপথে আনার কারণে চট্টগ্রামে দ্বিতীয় জানাজা জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদে বিকেল ৩টার পরিবর্তে মাগরীবের পর, তৃতীয় জানাজা বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে আছরের পরিবর্তে রাত ৮টায়, চতুর্থ জানাজা নিজ বাড়িতে সারোয়াতলী ইব্রাহিম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে মাগরীবের পরিবর্তে রাত ৯টায় অনুষ্ঠিত হবে।

সাংসদের ছোট ভাই মনির উদ্দিন আহমদ খান  জানান, ৪ দফা জানাজা শেষে মঈন উদ্দিন খান বাদলকে নিজ বাড়ির সম্মুখস্থ বাবা-মায়ের পাশে নতুন পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে চট্টগ্রামে ও বোয়ালখালীতে সাংসদ বাদলের লাশ গ্রহণের সার্বিক প্রস্তুতি নিয়েছে বোয়ালখালী  উপজেলা প্রশাসন  ও জেলা প্রশাসন। বোয়ালখালীর উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন বলেন, সাংসদের লাশ গ্রহণে রাষ্ট্রীয়ভাবে প্রয়োজনীয় সকল ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া বোয়ালখালীতে তাঁকে গার্ড অব অনার দেয়ার প্রস্তুতি চলছে।

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংসদ বাদলের জানাজার সময় পরিবর্তন

শনিবার, নভেম্বর ৯, ২০১৯ ১২:৫৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড