চট্টগ্রাম নগর জাপা নেতা জহির উদ্দিনের মায়ের ইন্তেকাল, শোক জানিয়েছেন আবদুল লতিফ
সোহেল আহমেদঃ চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও ইপিজেড থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন এর মাতা ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজেউন) শুক্রবার ৮.৪৫ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন বলে পারিবারিক সূত্র জানা গেছে।
নগর জাপা নেতা জহির উদ্দিন এর মায়ের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির ইপিজেড থানা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল লতিফ। তিনি এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থণা করেন।












