চাঁপাইনবাবগঞ্জে নৌকা বাইচ অনুষ্ঠিত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চাঁপাইনবাবগঞ্জে নৌকা বাইচ অনুষ্ঠিত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ০১, ২০১৯ ৩:৫৯ অপরাহ্ণ
A- A A+ Print

চাঁপাইনবাবগঞ্জে নৌকা বাইচ অনুষ্ঠিত

৯৪

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উৎযাপন উপলক্ষে নৌকা বাইচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে । বুধবার বিকেলে জেলা কমিউিনিটি পুলিশিং এর উদ্যোগে মহানন্দা নদীতে নৌকা বাইচ শেষে বারঘরিয়া ব্রীজ সংলগ্ন দৃষ্টি নন্দন মাঠে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দলকে পুরস্কার প্রদান করা হয়।

১২ টি দলের নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নাচোল উপজেলার ফতেপুর ইউপি দল, দ্বিতীয় সদর উপজেলার গোবরাতলা ইউপি দল ও তৃতীয় হয়েছে রহনপুর পৌরসভা দল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান-পিপিএম,চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা কমিউিনিটি পুলিশিং এর সদস্য সচিব আলহাজ্ব রুহুল আমিন, আহব্বায়ক সামিউল হক লিটন, জেলা ক্রীড়া শিক্ষা অফিসার আলহাজ্ব আখতারুজ্জামান রেজা তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোছাইন, অতিরিক্ত
পুলিশ সুপার (হেডকোয়ার্টার) ফজল-ই-খুদা।

ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে খালঘাট থেকে মহানন্দা ব্রীজ পর্যন্ত নদীর দুই ধারে ব্রীজে দর্শনার্থীদের ছিলো উপচে পড়া ভীড়। রাতেঅনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট এর সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এ ছাড়াও অন্ধ মিজান
কলসি বাজিয়ে গান পরিবেশন করেন। অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) ফজল-ই-খুদা পলাশ গান পরিবেশন করেন।

দৈনিক বরিশাল ২৪

চাঁপাইনবাবগঞ্জে নৌকা বাইচ অনুষ্ঠিত

শুক্রবার, নভেম্বর ১, ২০১৯ ৩:৫৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’