চিত্রনায়ক জায়েদ খানকে অবাঞ্ছিত ঘোষণা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চিত্রনায়ক জায়েদ খানকে অবাঞ্ছিত ঘোষণা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৫, ২০২০ ১২:৩৪ অপরাহ্ণ
A- A A+ Print

চিত্রনায়ক জায়েদ খানকে অবাঞ্ছিত ঘোষণা

১০৪

অনলাইন নিউজ: চলচ্চিত্র শিল্পী সমিতি ব্যতীত চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৭টি সংগঠন চিত্রনায়ক ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে বয়কট করতে যাচ্ছে। জায়েদ খানের বিরুদ্ধে চলচ্চিত্রের স্বার্থবিরোধী কর্মকাণ্ড ও অনিয়মের অভিযোগে সংগঠনগুলো একত্রিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নেতৃত্বে এই ঘোষণা দেওয়া হবে জানিয়েছেন প্রযোজক সমিতির সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, বুধবার দুপুরে ১৭ সংগঠন আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

তিনি বলেন,চলচ্চিত্রের ‘স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগে চিত্রনায়ক ও প্রযোজক জায়েদ খানকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি ও চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্য সংগঠনগুলো। এ বিষয়ে আমরা তাকে কারণ দর্শানোর নোটিশও দেই।

মঙ্গলবার (১৪ জুলাই) সংক্রান্ত সিদ্ধান্ত নিতে প্রযোজক সমিতির নেতৃত্বে ১৭ সংগঠনের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শিল্পী সমিতি ছাড়া বাকি সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক শামসুল আলম, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার (১৩ জুলাই) জায়েদ খানকে চলচ্চিত্রের স্বার্থবিরোধী কাজে জড়িত থাকার জন্য এর কারণ জানতে চেয়ে নোটিশ পাঠায় বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি।

এ প্রসঙ্গে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, সবার জন্য প্রযোজক সমিতি একটি নীতিমালা করেছে। সেটা যারা মানবে না, তাদের বয়কট করা হবে। শুধু জায়েদ খান নয়, এটা সবার জন্যও প্রযোজ্য। বুধবার (১৫ জুলাই) দুপুর ১টায় আমরা একটি সংবাদ সম্মেলন করব। এরপর এ বিষয়ে সবাইকে বিস্তারিত জানাতে পারবো।সূত্র:বিডি-প্রতিদিন

দৈনিক বরিশাল ২৪

চিত্রনায়ক জায়েদ খানকে অবাঞ্ছিত ঘোষণা

বুধবার, জুলাই ১৫, ২০২০ ১২:৩৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’