ছাত্র অধিকার পরিষদের চট্টগ্রামের বন্দর থানা সমন্ময়কের দায়িত্ব পেলেন মেহেদী হাসান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগরের বন্দর থানার সমন্ময়কের দায়িত্ব পেয়েছেন তরুণ ছাত্রনেতা মেহেদী হাসান। ২ ডিসেম্বর মেহেদী হানকে সমন্ময়ক করে ১০ জন বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।
চট্টগ্রাম মহানগর সভাপতি এরশাদুল ইসলাম রুহান ও সাধারণ সম্পাদক আমির হোসেন জুয়েল এর যৌথ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ অনুমোদন দেয়া হয়।
এতে পটুয়াখালীর কৃতিসন্তান তরুণ ছাত্রনেতা মেহেদী হাসান সমন্ময়ক ছাড়াও সহ সমন্ময়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: হাবিব উল্লাহ মেজবাহ, মো: শওকত আলী, মো: জাহিদুল ইসলাম জাহিদ, মো: মামুনুর রশীদ, বৃষ্ণ দাশ, মো: হাসেম, সাইফুল ইসলাম সাইফ, হোসনে মোবারক ও ফাহিম মমতাসির।
আগামী তিন মাসের জন্য এ কমিটির সদস্যরা সংগঠনের গতিবৃদ্ধিতে কাজ করে যাবে বলে জানা গেছে।













