জয় নিয়ে শতভাগ আশাবাদী, ভোট দিয়ে বললেন আজমত উল্লা খান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪জয় নিয়ে শতভাগ আশাবাদী, ভোট দিয়ে বললেন আজমত উল্লা খান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ২৫, ২০২৩ ১১:৫৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

জয় নিয়ে শতভাগ আশাবাদী, ভোট দিয়ে বললেন আজমত উল্লা খান

৫৭

অনলাইন নিউজঃ গাজীপুর সিটি নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আজমত উল্লা খান তাঁর জয় নিয়ে শতভাগ আশাবাদী। এ আশা ব্যক্ত করে তিনি বলেছেন, ‘আজকের জয় নৌকার, নৌকারই হবে। গাজীপুরকে একটি দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গঠনে মানুষের যে প্রত্যয়, তা নৌকার জয়ের মাধ্যমে নিশ্চিত হবে।’

আজমত উল্লা এটাও বলেন, নির্বাচনে যে ফলাফলই আসুক না কেন, তিনি সেটা মেনে নেবেন। জনরায়ই তাঁর কাছে মূল বিষয়।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। সকাল ৯টার দিকে নিজ ওয়ার্ড ৫৭ নম্বরের টঙ্গী দারুসসালাম মাদ্রাসায় ভোটকেন্দ্রে ভোট দেন আজমত উল্লা খান। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

টঙ্গী দারুসসালাম মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে যাচ্ছেন গাজীপুর সিটির নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খান । ২৫ মে
টঙ্গী দারুসসালাম মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে যাচ্ছেন গাজীপুর সিটির নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খান । ২৫ মেছবি: খালেদ সরকার

আজমত উল্লা খান বলেন, ‘আজকে একটি  সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে শত শত মানুষ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সুতরাং যাঁরা অপপ্রচার চালিয়েছিলেন যে ভোটাররা কেন্দ্রে আসবেন না বা অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, তাঁরা আজ জবাব পেয়ে গেছেন।’

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি  আজমত উল্লা বলেন,  ‘গাজীপুর সিটির মানুষ দীর্ঘ ১০ বছর ধরে হতাশ। তাই তাঁরা সকাল থেকে দলে দলে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটে সাড়া দিচ্ছেন। তাই সবার প্রতি কৃতজ্ঞ এবং সবাইকে ধন্যবাদ জানাই।’

আজমত উল্লা খান আরও বলেন, ‘আমি একজন রাজনৈতিক ও সামাজিক কর্মী হিসেবে সব সময় জনগণের সঙ্গে ছিলাম, জনগণের মতামতকে গুরুত্ব দিয়েছি। তাই আজকেও জনগণ যাকে নির্বাচিত করবেন, তাঁকে মেনে নেব। তবে আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনের মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। তাঁদের মধ্যে ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ, ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী এবং ১৮ জন হিজড়া। এই সিটিতে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড আছে। মোট ভোটকেন্দ্র ৪৮০টি। আর ভোটকক্ষ ৩ হাজার ৪৯৭টি

ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার প্রতিটি ভোটকেন্দ্রে ইভিএমে ভোট নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রেই স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা।সূত্র:প্রথমআলো

দৈনিক বরিশাল ২৪

জয় নিয়ে শতভাগ আশাবাদী, ভোট দিয়ে বললেন আজমত উল্লা খান

বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩ ১১:৫৯ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড